সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ০১ আগষ্ট ২০২৬ ০২:৩১ এ.এম

বাসস্ট্যান্ড, আটপাড়া, নেত্রকোনা। এইচ. আর. খান টাওয়ার, সেতুর বাজার (ব্রিজ সংলগ্ন),

নেত্রকোনার আটপাড়া উপজেলার এইচ. আর. খান টাওয়ারে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার (HBDC)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় সেতুর বাজার (ব্রিজ সংলগ্ন) বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।


প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, "মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। গ্রামাঞ্চলের মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তে ছুটে যেতে না হয়, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে ওঠা প্রয়োজন। হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের যাত্রা আটপাড়াবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন। আমি আশা করি, প্রতিষ্ঠানটি আন্তরিকতা, দক্ষতা ও সততার সঙ্গে সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্‌নূর রহমান, আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ জুবাইদুল আলম, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এস. আই. এম. খায়রুল নবী খান। তিনি বলেন, "আটপাড়া ও আশপাশের এলাকার মানুষের জন্য বিশ্বস্ত, আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং উন্নত সেবার মাধ্যমে রোগীদের আস্থা অর্জনে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।


প্রতিষ্ঠানটিতে নিউরোসার্জারি, মেডিসিন, ডায়াবেটিস, গাইনি ও প্রসূতি, শিশু, বক্ষব্যাধি, অর্থোপেডিক, চর্ম ও যৌন, ব্রেস্ট সার্জারি, কোলোরেক্টাল সার্জারিসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখবেন। পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক সুবিধার মাধ্যমে স্বল্প সময়ে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।


প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, আটপাড়া ও আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে স্থানীয়রা নিজ উপজেলাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।


প্রতিষ্ঠানের ঠিকানা: এইচ. আর. খান টাওয়ার, সেতুর বাজার (ব্রিজ সংলগ্ন), বাসস্ট্যান্ড, আটপাড়া, নেত্রকোনা।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন

news image

বাবর এমপি হওয়ায় মান্নতের রোজা, হাসপাতালে বৃদ্ধা খুদেজা

news image

বকশীগঞ্জে পাগলা কুকুরের ভয়াবহ তাণ্ডব: দুই দিনে আহত ৩০-৩৫ জন,

news image

এপ্রিল মাসে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সেবা: ১৭ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন

news image

৮৯ দিন অনুপস্থিতির অভিযোগ, গফরগাঁওয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র

news image

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

news image

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মদনে বি'এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২০০ শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা।

news image

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বাসীর জন্য এসেছে এক আনন্দের সংবাদ।