শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ ০৫:০০ পি.এম

শিশুদের টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন মহোদয় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি উপস্থিত শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে টিকার গুরুত্ব তুলে ধরে সবাইকে শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদানে উৎসাহিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন মহোদয়। এছাড়াও এমওডিসি ডা. মীর কামরুজ্জামানসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মানিক মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ আহমেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলায় ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই ক্যাম্পেইনের আওতায় গফরগাঁও ও পাগলা থানায় মোট ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত শর্তসাপেক্ষে পূর্বে টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে পারবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাবর এমপি হওয়ায় মান্নতের রোজা, হাসপাতালে বৃদ্ধা খুদেজা

news image

বকশীগঞ্জে পাগলা কুকুরের ভয়াবহ তাণ্ডব: দুই দিনে আহত ৩০-৩৫ জন,

news image

এপ্রিল মাসে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সেবা: ১৭ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন

news image

৮৯ দিন অনুপস্থিতির অভিযোগ, গফরগাঁওয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র

news image

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

news image

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মদনে বি'এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২০০ শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা।

news image

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বাসীর জন্য এসেছে এক আনন্দের সংবাদ।