শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
স্বাস্থ্য

এপ্রিল মাসে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সেবা: ১৭ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ময়মনসিংহের গফরগাঁও উপজেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের এপ্রিল ২০২৬ মাসের সেবা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাসে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিপুল সংখ্যক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন, যা স্থানীয় স্বাস্থ্যসেবার অগ্রগতির ইতিবাচক চিত্র তুলে ধরে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট আউটডোর সেবা নিয়েছেন ১৭,০৭৩ জন রোগী। জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩,৫৯৭ জন। একই সময়ে অন্তঃবিভাগে ভর্তি হয়েছেন ১,৬২৮ জন রোগী, যার মধ্যে ৩৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। রেফারের হার ছিল মাত্র ১.২১ শতাংশ।

বিভাগভিত্তিক সেবায় শিশু বিভাগে ২,৫৫৪ জন এবং দন্ত বিভাগে ১,০৫৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া ইসিজি সেবা নিয়েছেন ১৬৬ জন এবং এক্স-রে সেবা নিয়েছেন ২৪২ জন রোগী।

মাতৃসেবায় নরমাল ডেলিভারি হয়েছে ৭৪টি এবং সিজারিয়ান অপারেশন হয়েছে ২টি। আল্ট্রাসনোগ্রাফি সেবা গ্রহণ করেছেন ৩৪৯ জন, ভায়া টেস্ট করেছেন ৯৩ জন এবং প্যাথলজি বিভাগে সেবা নিয়েছেন ৬০৩ জন।

এছাড়া এএনসি (গর্ভকালীন সেবা) গ্রহণ করেছেন ৩৯৫ জন এবং পিএনসি (প্রসব পরবর্তী সেবা) নিয়েছেন ১৩০ জন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ মাসে মোট ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, সীমিত জনবল ও অবকাঠামো থাকা সত্ত্বেও জনগণকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

news image

বাবর এমপি হওয়ায় মান্নতের রোজা, হাসপাতালে বৃদ্ধা খুদেজা

news image

বকশীগঞ্জে পাগলা কুকুরের ভয়াবহ তাণ্ডব: দুই দিনে আহত ৩০-৩৫ জন,

news image

এপ্রিল মাসে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেকর্ড সেবা: ১৭ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন

news image

৮৯ দিন অনুপস্থিতির অভিযোগ, গফরগাঁওয়ে চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ তীব্র

news image

গফরগাঁওয়ে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

news image

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে উপজেলা এডভোকেসি সভা অনুষ্ঠিত

news image

মদনে বি'এনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত অর্থায়নে ২০০ শত রোগী পেলেন বিনামূল্যে চক্ষু সেবা।

news image

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বাসীর জন্য এসেছে এক আনন্দের সংবাদ।