নিজস্ব প্রতিবেদন। ১৯ জানু ২০২৬ ০৬:৩৫ পি.এম
এক উপজেলাতেই এক বছরে ৫৮১ তালাক, উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ।
মাগুরার শালিখা উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। মাত্র এক বছরেই এই উপজেলায় ৫৮১টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে, যা স্থানীয় সামাজিক কাঠামোর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শালিখা উপজেলার মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৫৮১টি তালাকের নোটিশ প্রদান করা হয়েছে। এর মধ্যে তালখড়ি ইউনিয়নে সর্বোচ্চ ১৪৪টি, শতখালী ইউনিয়নে ১২২টি, আড়পাড়া ইউনিয়নে ১০৪টি, শালিখা ইউনিয়নে ৭৯টি, বুনাগাতী ইউনিয়নে ৬৪টি, ধনেশ্বরগাতী ইউনিয়নে ৪৪টি এবং গঙ্গারামপুর ইউনিয়নে ২৪টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে।
একই সময়ে উপজেলায় মোট ১ হাজার ৪২টি বিবাহ সম্পন্ন হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে শালিখা উপজেলায় প্রতি মাসে গড়ে প্রায় ৪৮টি করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে।
এর আগের বছর অর্থাৎ ২০২৪ সালেও শালিখা উপজেলায় বিবাহ বিচ্ছেদের হার ছিল উদ্বেগজনক। ওই বছর সাত ইউনিয়নে মোট ৫১১টি তালাকের ঘটনা ঘটে, যেখানে নিকাহ সম্পন্ন হয়েছিল ৮৫২টি।
বিবাহ ও তালাক রেজিস্ট্রারদের তথ্যমতে, অধিকাংশ তালাকের নোটিশ এসেছে নারীদের পক্ষ থেকে। তালাকপ্রাপ্ত নারীদের বয়স সাধারণত ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার রোকনুজ্জামান জানান, বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উঠে আসছে পরকীয়া সম্পর্ক। এ ছাড়া পারিবারিক বনিবনার অভাব, স্বামীর দীর্ঘদিন প্রবাসে অবস্থান, পারস্পরিক অবিশ্বাস ও সামাজিক অবক্ষয়ও বড় ভূমিকা রাখছে।
এ বিষয়ে শালিখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল (অতিরিক্ত দায়িত্ব) বলেন, “বিবাহ বিচ্ছেদ রোধে আমরা মাঝে মাঝে উঠান বৈঠক করে থাকি। তবে এ ধরনের সামাজিক বিষয় মূলত ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত।”
শালিখা উপজেলা কোর্ট মসজিদের খতিব মুফতি মোশারফ হোসেন কাসেমী বলেন, “ইসলাম সম্পর্কে অজ্ঞতা, পরকীয়া সম্পর্ক, পারস্পরিক ভুল-বোঝাবুঝি এবং ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণেই তালাকের ঘটনা বাড়ছে। এর ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি মানুষের মানসিক চাপও বৃদ্ধি পাচ্ছে।”
সচেতন মহলের মতে, পরিবার ভেঙে পড়লে তার প্রভাব কেবল স্বামী-স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না; সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম। এই পরিস্থিতি অব্যাহত থাকলে সামাজিক স্থিতিশীলতা, নৈতিকতা ও পারিবারিক বন্ধন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে।
বিবাহ বিচ্ছেদ রোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জোরদার করা এবং ইউনিয়ন পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার