নিজস্ব প্রতিবেদক ০৪ সেপ্টেম্বার ২০২৬ ১০:০০ পি.এম
নাজিরগঞ্জ বাজারে চার পাড়ার গ্রামবাসীর মিলনমেলা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নম্বর সুখারী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মোতাকাব্বীর ভূঁইয়া টুটুলের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাজিরগঞ্জ বাজারে আয়োজিত এ মতবিনিময় সভায় সুখারী ইউনিয়নের চার পাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা অংশ নেন। এ সময় চার পাড়ার গ্রামবাসীরা একত্রিত হয়ে স্থানীয় বিভিন্ন সমস্যা, ইউনিয়নের উন্নয়ন ও আগামী দিনের জনপ্রতিনিধিত্ব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, সুখারী ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একজন যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও নাগরিক সুবিধার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া টুটুল বলেন, তিনি নির্বাচিত হলে সুখারী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও চার পাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে নাজিরগঞ্জ বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর চার পাড়ার মানুষ একসঙ্গে বসে ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন ও নেতৃত্ব নিয়ে মতবিনিময় করার সুযোগ পেয়েছেন। এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামত আরও স্পষ্টভাবে উঠে আসবে বলে মনে করেন তারা।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার