পলাশ পাল, জেলা প্রতিনিধি ১৯ আগষ্ট ২০২৬ ০৮:৪৯ পি.এম
নেত্রকোণার বারহাট্টা উপজেলা
নেত্রকোণার বারহাট্টা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টায় ফিল্ড ভিজিটে আসা বাকৃবির ৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:
ড. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
মোঃ কামরুল হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা, বারহাট্টা উপজেলা
শামস্ উদ্দিন আহমেদ বাবুল, সভাপতি, বারহাট্টা প্রেসক্লাব
ফেরদৌস আহমেদ বাবুল, বারহাট্টা উপজেলা প্রতিনিধি, দৈনিক কালের কণ্ঠ
আনিসুল আলম শামীম, বারহাট্টা উপজেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক
আমিনুল ইসলাম খান রেজভী, বারহাট্টা উপজেলা প্রতিনিধি, ডেইলি মিরর
মুখলেছুর রহমান হীরা, যুগ্ম সম্পাদক (বারহাট্টা প্রেসক্লাব) ও উপজেলা প্রতিনিধি, দৈনিক সংবাদ
আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য, বারহাট্টা প্রেসক্লাব
মতবিনিময় সভায় আগত শিক্ষার্থীরা কৃষি ও মৎস্য নির্ভর বারহাট্টা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের কাছ থেকে বিস্তারিত ধারণা নেন।
দীর্ঘ আলোচনা শেষে বাকৃবির সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা জানান, এই মতবিনিময় ও ফিল্ড ভিজিট শিক্ষার্থীদের কোর্স মূল্যায়নের একটি অংশ, যার ওপর ২০ নম্বর বরাদ্দ রয়েছে। চমৎকার সভা আয়োজনের জন্য প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "বারহাট্টা একটি কৃষিভিত্তিক এলাকা এবং এখানকার মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। ভবিষ্যতে এই এলাকার প্রতি আমাদের সার্বিক সহযোগিতা বজায় থাকবে।"
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান বলেন, "বারহাট্টা মৎস্য ও কৃষিখাতে অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। এখানে কাজ করার বিপুল সুযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শিক্ষার্থীরাও ভবিষ্যতে তাদের অর্জিত জ্ঞান দিয়ে এই উপজেলার কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে ভূমিকা রাখবে।"
সমাপনী বক্তব্যে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস্ উদ্দিন আহমেদ বাবুল শিক্ষার্থীদের শুভকামনা জানান এবং কর্মজীবনে যেখানেই থাকুক না কেন, বারহাট্টা উপজেলা ও বারহাট্টা প্রেসক্লাবকে স্মরণে রাখার আহ্বান জানান।
সভায় বারহাট্টা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার