নূর মুহাম্মদ আজাদী, বিশেষ প্রতিনিধি ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৮:৩০ এ.এম
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনছারুল ইসলামের এই কার্যক্রম
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে যুবদল সভাপতি আনছারুল ইসলামকে ঘিরে স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সম্প্রতি গফরগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় আনছারুল ইসলামকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুরব্বি, যুবক ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন। প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী আনছারুল ইসলাম বলেন, “গফরগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, বাসযোগ্য ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে জয়যুক্ত করেন, তাহলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, “গফরগাঁও ইউনিয়নকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো উপহার দিতে কাজ করে যাব ইনশাআল্লাহ।
যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার অনুপ্রেরণা।
সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিরা আনছারুল ইসলামের প্রতি তাদের সমর্থনের কথা জানান। তাদের ভাষ্য, আনছারুল ইসলাম একজন সৎ, যোগ্য ও বিনয়ী প্রার্থী। ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক ইউনিয়ন গড়ার স্বার্থে তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা সময়ের দাবি।
এদিকে যুবদল সভাপতি আনছারুল ইসলাম প্রতিবেদককে বলেন, “বিগত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কারণে আমাকে অনেক নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। তারপরও আমি বিএনপির রাজনীতি ছাড়িনি।
কারণ আমি মনে করি, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।”
তিনি বলেন, “ক্ষুদ্র স্বার্থের জন্য আমি বৃহৎ স্বার্থ ত্যাগ করেছি। আমার কাছে দেশ, দল তথা জনগণই সবকিছু। সেই পরিপ্রেক্ষিতে মানুষের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। আমার গফরগাঁও ইউনিয়নের জনগণের বিপদে-আপদে ও দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার করছি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনছারুল ইসলামের এই কার্যক্রম স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, তা নির্ধারণ হবে নির্বাচনের মাধ্যমে।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার