বিশেষ প্রতিনিধি , ১৭ আগষ্ট ২০২৬ ০৮:৫৬ পি.এম
স্বরমুশিয়া ইউনিয়নে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ
নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের হরিপুর ও ভবানীপুর গ্রামের এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আয়োজকরা হলেন যুবসমাজের পক্ষে নাসির উদ্দিন (শিক্ষক), জিয়াউর রহমান (বেঞ্চ সহকারী জজ কোর্ট নেত্রকোণা)সহ রনি, ফজলে রাব্বি প্রমুখ। সভা সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন বক্তারা।
এ সময় বক্তারা আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে এবং একটি মাদক প্রতিরোধ কমিটি করার প্রস্তাবের মধ্যে আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করেন যারা প্রশাসন কে সহযোগিতা করবে । পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আলোচনা সভায় আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুবায়দুল আলম, বিএনপির ইউনিয়ন সভাপতি আব্দুর রব মাস্টার,উপজেলার কার্যনির্বাহী সদস্য আবুল ফজলে শাহ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহার সোহেন খান মুতালিব,ইউনিয়নের সাবেক সভাপতি ফয়জুল্লাহ ভূঁইয়া বাবলু, ১নং ওর্য়াড বিএনপির সভাপতি আব্দুল আজিজ, ১নং ওর্য়াড মেম্বার উজ্জ্বল মিয়া,সাবেক মেম্বার ফারুক আহমেদ। এছাড়াও
হরিপুর ও ভবানীপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবায়দুল আলম বলেন এলাকার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, মাদকাসক্ত বা আটক করলেও আদালতে তারা ছাড়া পেয়ে গিয়ে আবার ব্যবসা শুরু করে এতে কাজের কাজ কোনটাই হয় না। তাই প্রতিটি এলাকায় যারা মাদক ব্যবসা করে বা খায় তাদেরকে পরিবর্তনের জন্য বলবেন এবং পরিবর্তন না হলে এলাকার উদ্যোগে টাকা উঠিয়ে তাদের দুই তিন চিল্লায় পাঠিয়ে দিবেন, হয়তো এভাবেই সমাজ মাদকমুক্ত করা সম্ভব হতে পারে মনে করেন তিনি।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার