আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: ০৯ আগষ্ট ২০২৬ ১০:০৩ পি.এম
২নং শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে
নেত্রকোনার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোঃ সিদ্দিক মিয়া। তিনি বর্তমানে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোঃ সিদ্দিক মিয়া শুনই ইউনিয়নের ইছাইল গ্রামের বাসিন্দা। তিনি মৃত শেখ চাঁদ মিয়ার ছেলে। ১৯৬২ সালের ১৭ এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। ২০১০ সালের ১ জানুয়ারি ব্যবসায় যুক্ত হন এবং বর্তমানে ব্যবসা পরিচালনা করছেন।
রাজনৈতিক জীবনে সিদ্দিক মিয়া সাবেক যুবদল ওয়ার্ড সভাপতি এবং সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয়রা জানান।
বর্তমানে তিনি ৪টি মাদ্রাসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন।
সম্প্রতি এলাকার একটি বেরিবাঁধ অপসারণের উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের হাজার হাজার মণ ধান রক্ষা পেয়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। এতে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, এলাকার কৃষি ও মানুষের স্বার্থে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিদ্দিক মিয়ার কোনো সন্তান নেই। স্থানীয়দের ভাষ্য, এলাকার মানুষই তার কাছে আপনজন। ব্যবসা থেকে অর্জিত আয়ের একটি অংশ তিনি অসহায়, দরিদ্র ও দুঃখী মানুষের সহযোগিতায় ব্যয় করেন বলেও স্থানীয়রা জানান।
এলাকাবাসীর কয়েকজন বলেন, “সিদ্দিক মিয়ার মতো একজন সৎ ও জনবান্ধব মানুষ ৯নং ওয়ার্ডের মেম্বার হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা আরও এগিয়ে যাবে।”
স্থানীয়দের প্রত্যাশা, আগামী নির্বাচনে সিদ্দিক মিয়া নির্বাচিত হলে রাস্তা-ঘাট, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তাসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আসন্ন নির্বাচনে সিদ্দিক মিয়াকে ঘিরে ৯নং ওয়ার্ডের মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার