সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান

নিজস্ব প্রতিবেদক ১৪ মার্চ ২০২৬ ১১:২৮ পি.এম

এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নার্গিস বেগম (৬০) নামে এক বৃদ্ধা তার প্রেমিক আবু বক্কারের (৪০) বাড়িতে অবস্থান নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নার্গিস বেগম চার সন্তানের জননী এবং আবু বক্কার পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস বেগম ও আবু বক্কারের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর আগে আবু বক্কার তাকে নিয়ে দু’বার ঢাকার সাভার এলাকায় পালিয়ে যান। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নার্গিস বেগমের দাবি, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েই তিনি তার বাড়িতে এসেছেন। তিনি বলেন, “আমি আমার আগের সংসার ছেড়ে চলে এসেছি। আবু বক্কার আমাকে বিয়ে করেছে, তাই আমি এখন তার বাড়িতেই থাকব।

অন্যদিকে আবু বক্কারের স্ত্রী নুপুর বেগম বলেন, “আমার স্বামী বর্তমানে জেলে আছেন। তিনি যদি এসে তাকে ঘরে তুলে নেন, তাহলে আমার আপত্তি নেই। তবে স্বামীর অনুপস্থিতিতে আমি তাকে বাড়িতে থাকতে দিতে পারব না।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটি দেখতে ভিড় করছেন এবং বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের জন্য উদ্যোগ নিতে পারেন বলে জানা 

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

news image

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

news image

শ্রীপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

news image

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান