সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুবায়ের বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

গফরগাঁও: চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর নিজেদের পছন্দে ঘর বেঁধেছিলেন গফরগাঁওয়ের যুবক জুবায়ের ও তরুণী ঝিমলি। কিন্তু বিয়ের মাত্র তিন মাস সাত দিনের মাথায় এসে সেই ভালোবাসার সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। একটি মামলার জেরে ঝিমলিকে আটক করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। অন্যদিকে, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন স্বামী জুবায়ের। ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে নিজেদের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুবায়ের ও ঝিমলি। বিয়ের পর সুখেই সংসার করছিলেন তারা। তবে মেয়ের পরিবার এই বিয়ে মেনে নিতে না পেরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে জুবায়ের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই সম্প্রতি ঝিমলিকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
এদিকে মামলার পর থেকে জুবায়ের ও তার পরিবারের সদস্যরা হুমকি-ধামকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেফতার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে জুবায়ের বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, ছেলে-মেয়ে উভয়েই প্রাপ্তবয়স্ক হওয়ায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। পাশাপাশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

news image

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

news image

শ্রীপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

news image

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান