সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

পলাশ পাল জেলা প্রতিনিধি ২০ জুন ২০২৬ ১০:৪১ পি.এম

নেত্রকোনার বারহাট্টা উপজেলা হিসাবধারী ঋণগ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।

আজ ১৯ শে জুন শুক্রবার দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে সকালে ১০ ঘটিকায় এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে 
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম (রাসেল) এর সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্হাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার।
তাছাড়াও 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা  প্রেসক্লাবের সভাপতি জনাব, শামছ উদ্দিন আহমেদ বাবুল, শিক্ষক আবুল কাশেম, ফারুক আহমেদ, আনিছুর রহমান আকন্দ, মোঃ শাহজাহান, শহীদুল ইসলাম ভাসানী, রিমন চক্রবর্তী, (সহ-সভাপতি কালব) বাহার উদ্দিন রতন, ডিরেক্টর আবুল কালাম, আয়েশা আক্তার, ট্রেজারার মিহির কুমার রায়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের  হিসাবধারী ঋণগ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

news image

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

news image

শ্রীপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

news image

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান