বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুবায়ের বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

চার বছরের দীর্ঘ প্রেমের সম্পর্কের পর নিজেদের পছন্দে ঘর বেঁধেছিলেন গফরগাঁওয়ের যুবক জুবায়ের ও তরুণী ঝিমলি। কিন্তু বিয়ের মাত্র তিন মাস সাত দিনের মাথায় সেই ভালোবাসার সংসারে নেমে এসেছে অশান্তির কালো ছায়া। একটি মামলার জেরে ঝিমলিকে আটক করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন। অন্যদিকে, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন স্বামী জুবায়ের। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর পরিবারের অমতে নিজেদের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুবায়ের ও ঝিমলি। বিয়ের পর সুখেই সংসার করছিলেন তারা। তবে মেয়ের পরিবার এই বিয়ে মেনে নিতে না পেরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে জুবায়ের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই সম্প্রতি ঝিমলিকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।
এদিকে মামলার পর থেকে জুবায়ের ও তার পরিবারের সদস্যরা হুমকি-ধামকির মুখে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেফতার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে জুবায়ের বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, ছেলে-মেয়ে উভয়েই প্রাপ্তবয়স্ক হওয়ায় ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। পাশাপাশি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলের বক্তব্য ও আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করছেন স্থানীয়রা।

আরও খবর

news image

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

news image

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

news image

শ্রীপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

news image

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান