বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

নিজস্ব প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:৩২ পি.এম

হঠাৎই নাটকীয় মোড় নেয় সেই সংসার। ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে।

নাটোরের বড়াইগ্রামে ঘটে গেল এমন এক ঘটনা, যা যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। মোবাইল ফোনে প্রেম, মাত্র এক মাসের সম্পর্ক, তারপর বিয়ে—আর সেই বিয়ের মাত্র ৬০ ঘণ্টা পরই রহস্যজনকভাবে উধাও নববধূ! সঙ্গে নিয়ে গেছেন নগদ টাকা ও স্বর্ণালংকার। আর ঘরে পড়ে আছে শুধু একটি ব্লাউজ! ঘটনাটি ঘিরে এলাকায় এখন তুমুল চাঞ্চল্য আর হাস্যরসের ঝড়।

ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামে।

জানা গেছে, ভ্যান চালক এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় ৫৫ বছর বয়সী আকাব্বরের সঙ্গে দুই সন্তানের জননী তাসলিমার। পরিচয়ের পর মোবাইল ফোনে শুরু হয় কথোপকথন। ধীরে ধীরে সেই আলাপ গড়ায় প্রেমে। মাত্র এক মাসের সম্পর্কেই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা। ভালোবাসার টানে আকাব্বরও নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন। বয়সকে তোয়াক্কা না করে বিয়ে করেন তাসলিমাকে। স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর বেশ সুখেই কাটছিল তাদের প্রথম দুই দিন। কিন্তু হঠাৎই নাটকীয় মোড় নেয় সেই সংসার।

বিয়ের দুই দিনের মাথায় তাসলিমা জানান, তার মা অসুস্থ। তাই জরুরি ভিত্তিতে যেতে হবে বাবার বাড়ি। স্ত্রীকে বিশ্বাস করে আকাব্বর নিজেইজ তাকে নিয়ে যান বনপাড়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর কৌশলে সটকে পড়েন তাসলিমা। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।
আকাব্বরের অভিযোগ, যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছেন নগদ টাকা ও স্বর্ণালংকারও। আর ঘরে ফেলে গেছেন শুধু একটি ব্লাউজ। সেটিকেই এখন কেন্দ্র করে এলাকায় চলছে নানা হাস্যরস আর আলোচনা।

স্থানীয়দের কেউ বলছেন, এটি প্রেমের অভিনয় করে সাজানো প্রতারণা। আবার কেউ মনে করছেন, শুরু থেকেই ছিল পরিকল্পিত ফাঁদ। তবে এসব আলোচনার মাঝেও ভেঙে পড়েছেন আকাব্বর। তার দাবি, “ভালোবাসার বিশ্বাসেই সব হারালাম।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

প্রেম যে বয়স মানে না—বড়াইগ্রামের এই ঘটনা যেন আবারও সেই কথাই মনে করিয়ে দিল। তবে সেই প্রেম কখনো কখনো হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে বড় প্রতারণাও।

আরও খবর

news image

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

news image

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

news image

শ্রীপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

news image

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান