সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
কর্পোরেট

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংস্কৃতিক সামাজিক বন্ধনের বার্তা নিয়ে সিরাজগঞ্জে

সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক বন্ধনের বার্তা নিয়ে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”। এতে ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক অমৃত নংমিনের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগ ও নেত্রকোণা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে  অংশগ্রহণ করেন।

শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ফেডারেশনের সভাপতি শিপন চন্দ্র সিং সর্দার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পলাশ কুমার সরদার।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। এতে নেত্রকোণা জেলা হতে আগতরা  র‍্যালিতে অংশ নেন। এছাড়া নেত্রকোণার দুর্গাপুর উপজেলার মেয়েদের  একটি সাংস্কৃতিক দল মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এমপি আন্না মিনজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, বিএনপির ভিপি অমর কৃষ্ণ দাসসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বলা হয়, বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মিলিত আবাসভূমি। সবার অংশগ্রহণে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধই সামাজিক সম্প্রীতির  দাবিসহ মূল ভিত্তি তুলে ধরেন । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলার সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল কালব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা।

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

ভালোবেসে বিয়ে, ৩ মাস ৭ দিনের মাথায় ভেঙে গেল সংসার: জেলে স্ত্রী, ফেরারি স্বামী

news image

সিরাজগঞ্জে “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা”য় অমৃত নংমিনের নেতৃত্বে অংশগ্রহণ

news image

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে; ৬০ ঘণ্টার সংসার, তারপর উধাও নববধূ!

news image

শ্রীপুরে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

news image

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ৬০ বছরের বৃদ্ধার অবস্থান