সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্ঘটনা

পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক ১৪ আগষ্ট ২০২৬ ১২:৩১ পি.এম

নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে

নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার আব্দুল গফুর (৩৮), দেলোয়ার হোসেন (৩৬) ও শাকিল (৪০)। নিহত নারীর পরিচয় রাত পৌনে ৯টা পর্যন্ত শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারী-পুরুষ ও চালকসহ আটজন একটি পিকআপ ভ্যানে করে ময়মনসিংহ থেকে নেত্রকোনা সদরের হযরত শাহ সুলতান কোমর উদ্দিন রুমী (র.)-এর মাজার শরিফের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নারান্দিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে।


সংঘর্ষে পিকআপে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।


খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।


দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহানও ঘটনাস্থল পরিদর্শন করেন।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, পিকআপে করে নারী-পুরুষসহ কয়েকজন ময়মনসিংহ থেকে নেত্রকোনার একটি মাজারে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছাগল ও থালা-বাসনও ছিল। নারান্দিয়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

গফরগাঁওয়ে তুলার গুদামে ভয়াবহ আগুন, পুড়েছে ৪ দোকান।

news image

পূর্বধলায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

news image

গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

news image

আটপাড়ায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, লাখ টাকার ক্ষতি — দিশেহারা খামারিরা

news image

নেত্রকোণার আটপাড়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

news image

জমিজমা নিয়ে বিরোধে আটপাড়ায় সংঘর্ষ, আহত ৩

news image

আটপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, চিকিৎসাধীন ৫

news image

বৈশাখী ঝড়ে মেলান্দহে মর্মান্তিক দুর্ঘটনা: গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

news image

আটপাড়ায় ঘরের ধর্ণায় ঝুলে যুবকের মৃত্যু।

news image

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

news image

আটপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সাইমন গুরুতর আহত, ময়মনসিংহ মেডিকেলে রেফার

news image

আশুলিয়ায় ভাড়াবাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

news image

জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

news image

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

news image

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে, দুজনের মৃতদেহ উদ্ধার

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৪ শিশুর মৃত্যু

news image

আটপাড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

news image

বর-কনেসহ ১৪ জন নিহত: স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ

news image

বারহাট্টায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

news image

বারহাট্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

news image

৯ বছরের শিশু খালি ঘরে ধর্নার সাথে ঝোলানো হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

news image

গাজীপুরের পুবাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তান নিহত, পরিচয় অজ্ঞাত