পলাশপাল, জেলা প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ০৯:৪২ পি.এম
পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশে
নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশে আজ ২৮ জুন রবিবার ভোর রাত আনুমানিক ৩টায় এসআই রাশেদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকোশ দল পূর্বধলা বাজার এলাকায় পৃথক দুটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয় । অভিযান কালে নেত্রকোনার পূর্বধলা থানা এলাকায় ২৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে এক চোরকে গ্রেফতার করা হয়। সেই সাথে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ ২৮ জুন রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে বলেন,
বাজারের ‘বিসমিল্লাহ খাবার হোটেল’ এর সামনের রাস্তা থেকে সন্দেহজনক জাহাঙ্গীর আলম (২২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পূর্বধলা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে এবং অপরজন পূর্বধলা থানাধীন বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর গ্রামের জনৈক আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভি ক্ষমতার একটি ট্রান্সফরমার নামিয়ে পিকআপ ভ্যানে তোলার সময় পুলিশ মো. কাউসার (১৯) নামে এক চোরকে হাতেনাতে আটক করা হয় । তবে এ সময় তার সাথে থাকা আরও চার-পাঁচ জন সহযোগী রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় । আটককৃত কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন চরখরিচা গ্রামের আলিফলামের ছেলে।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের এজিএম মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আসামী কাউসারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক নির্মূল ও চুরি-ছিনতাই রোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ট্রান্সফরমার চুরির সাথে জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।