সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থ ও বাণিজ্য

আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম

নিজস্ব প্রতিবেদক ১৮ মে ২০২৬ ০২:১৫ পি.এম

তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার

নেত্রকোনার আটপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (এ জিএম)-এর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে অন্য কক্ষে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তথ্য জানতে সাংবাদিকরা অফিসে গেলে এ জিএম তাদের প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান। এ সময় সাংবাদিকরা অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে তা দেখানো সম্ভব নয় বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে স্থানীয় প্রকল্পভিত্তিক পত্রিকা বাংলার দর্পণ-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায়, আটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের জিএমের দেওয়া একটি লিখিত বক্তব্য তাদের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল।

এদিকে, সরকারি চাকরিজীবীদের চাকরিরত অবস্থায় সরাসরি কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে সরকারি নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে কিনা—এ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তারা মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হলে অফিসের অনিয়ম দূর হবে এবং সেবাগ্রহীতারা উপকৃত হবেন।

উল্লেখ্য, এ ঘটনায় আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর বরাবর অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

নেত্রকোনার বড়বাজারে ক্রোকারিজের দোকানে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news image

২০২৬-২৭ অর্থবছরের নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা।

news image

আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম

news image

গফরগাঁওয়ে পরচুলা ফ্যাক্টরিতে স্বপ্ন বুনছেন হাজারো নারী ‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ স্লোগানে প্রেস কনফারেন্স।

news image

সংগ্রামের ৩৫ বছর: নিজের হাতে তৈরি ঢাকী বিক্রি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন কামিনি দাস

news image

আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা

news image

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ