শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

নূর মুহাম্মদ আজাদী, বিশেষ প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৯:১৯ পি.এম

দৈনিক সবার আগে বাংলাদেশ এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ সময় সাগরে সকল ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুসারে, ২০১৫ সাল থেকে প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হতো। শুরুতে এটি শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ট্রলারের জন্য প্রযোজ্য থাকলেও, ২০১৯ সাল থেকে উপকূলীয় সকল ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকাকেও এর আওতায় আনা হয়।
তবে দীর্ঘদিন ধরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের মধ্যে অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, এ সময় বাংলাদেশের জলসীমায় মাছ ধরা বন্ধ থাকলেও পার্শ্ববর্তী দেশের জেলেরা অবাধে প্রবেশ করে মাছ শিকার করত। জেলেদের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার গত বছর থেকে নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্নির্ধারণ করে।

পার্শ্ববর্তী দেশ ভারতের নিষেধাজ্ঞার সময়সীমার সাথে সামঞ্জস্য রেখে সাত দিন কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করা হয়। গত বছর ১১ মার্চ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এই নতুন সময়সূচি কার্যকর করা হয়, যা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

এদিকে, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের জীবিকা সুরক্ষায় সরকার বিশেষ সহায়তা প্রদান করছে। উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরসহ মোট ৩ লাখ ১১ হাজার ৬২ জন সমুদ্রগামী জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালে এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করে। ওই সময়ে ৩,৫৮৫টি অভিযান ও ১৩৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ৫,২১৯টি জাল জব্দ এবং ৮১.৬২ মেট্রিক টন মাছ আটক করা হয়। এছাড়া ৪৫টি নৌযান জব্দ, ৫৫টি মামলা দায়ের, ১৬ জনকে কারাদণ্ড এবং ৩৪.৮২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদ আরও সমৃদ্ধ হবে।

আরও খবর

news image

সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।

news image

"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"

news image

স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা

news image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।

news image

আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

news image

মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।

news image

নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ

news image

ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ

news image

বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন

news image

আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন

news image

নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন

news image

বকশীগঞ্জে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত,

news image

বারহাট্টা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে সেলিনা আক্তারের যোগদান

news image

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

news image

দেওয়ানগঞ্জে গৃহবধূ ও যুবককে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

news image

সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব বকশীগঞ্জ’র আত্মপ্রকাশ ; সভাপতি রনি, সম্পাদক মারুফ

news image

১১ই মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বকশীগঞ্জে কুরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

দেওয়ানগঞ্জ মডেল মসজিদে ভিডিও ভাইরাল: ছাত্রীকে টিসি, এলাকায় আলোচনা-সমালোচনার ঝড়

news image

১১ বছরের শিশু ধর্ষণে অন্তঃসত্ত্বা অভিযুক্ত আসামি সাগরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

news image

নেত্রকোণার আটপাড়ায় বন্যাকবলিত কৃষকদের পাশে সংসদ সদস্য

news image

নদীভাঙনের হুমকিতে মেরুর চর: ভেঙে পড়ার আশঙ্কায় সেতু, উৎকণ্ঠায় হাজারো মানুষ

news image

বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

news image

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল: গ্রাহকদের জন্য স্বস্তির সিদ্ধান্ত

news image

আটপাড়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রফিকুল ইসলাম, ঈদুল ফিতরের শুভেচ্ছা

news image

সৌদী আরবে নিহত আবদুল্লাহ আল মামুনের পরিবারের পাশে এমপি, সহায়তার আশ্বাস

news image

৪নং বানিয়াজান ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম

news image

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক উন্নয়ন সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

গফরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে খেজুর বিতরণ, মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছেন নেতৃবৃন্দ

news image

নেত্রকোনার আটপাড়ায় ২নং শুনই ইউনিয়নে বিজিএফের ১০ কেজি চাল বিতরণ, হাজার মানুষের ঢল।