পলাশ পাল, জেলা প্রতিনিধি ১৯ মে ২০২৬ ০৮:১৫ পি.এম
স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’র শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের ছোটবাজার এলাকায় অবস্থিত সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় মেলাটি ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলাম, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে ভূমিসেবা নিয়ে মানুষের মধ্যে নানা নেতিবাচক অভিজ্ঞতা ছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে। এ লক্ষ্যেই এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।
মেলায় আগত নাগরিকদের জন্য অনলাইনে ভূমিসেবা গ্রহণের ধারণা প্রদান, সরাসরি বিভিন্ন সেবা প্রদান এবং ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলায় নাগরিকরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা দ্রুত গ্রহণ করতে পারছেন। এছাড়াও ভূমিসেবা সংক্রান্ত যেকোনো বৈধ অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতেই সারা দেশে এ ধরনের আয়োজন করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার