ইকবাল ভূইয়া, স্টাফ রিপোর্টার ২৬ মে ২০২৬ ০৭:৫৩ পি.এম
ক্ষতিগ্রস্তদের স্বস্তি
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোণার হাওড়াঞ্চলের কৃষক ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক ও অসহায় পরিবারের কষ্ট লাঘবে জেলার ১০টি উপজেলায় বিপুল পরিমাণ চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২৪ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জারি করা এক সরকারি চিঠির মাধ্যমে এই বিশেষ মানবিক সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।
দুই মাসের বিশেষ সহায়তা
সরকারি নির্দেশনা অনুযায়ী, মে ও জুন মাসের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা বিতরণ করা হবে। তালিকাভুক্ত প্রতিটি পরিবার বিনামূল্যে ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা নগদ অর্থ পাবে।
৪০ হাজারের বেশি পরিবার উপকৃত হবে
ত্রাণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলার ১০টি উপজেলার মোট ৪০ হাজার ৯১৩টি পরিবার এই কর্মসূচির আওতায় আসছে। দুই মাসের জন্য মোট ১ হাজার ২২৭ দশমিক ৩৯ মেট্রিক টন চাল এবং ২৪ কোটি ৫৪ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক বরাদ্দ
খালিয়াজুড়ি: ৭,৮৩১ পরিবার, ২৩৪.৯৩ মে.টন চাল ও ৪ কোটি ৬৯ লাখ ৮৬ হাজার টাকা।
কলমাকান্দা: ৬,৩২০ পরিবার, ১৮৯.৬০ মে.টন চাল ও ৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা।
মদন: ৫,৩২৯ পরিবার, ১৫৯.৮৭ মে.টন চাল ও ৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার টাকা।
কেন্দুয়া: ৪,৯৩৯ পরিবার, ১৪৮.১৭ মে.টন চাল ও ২ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার টাকা।
মোহনগঞ্জ: ৪,৪৭৫ পরিবার, ১৩৪.২৫ মে.টন চাল ও ২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা।
নেত্রকোণা সদর: ৩,৭৯৫ পরিবার, ১১৩.৮৫ মে.টন চাল ও ২ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকা।
আটপাড়া: ৩,২০৮ পরিবার, ৯৬.২৪ মে.টন চাল ও ১ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা।
বারহাট্টা: ২,২৪৯ পরিবার, ৬৭.৪৭ মে.টন চাল ও ১ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকা।
দুর্গাপুর: ১,৭৩৪ পরিবার, ৫২.০২ মে.টন চাল ও ১ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা।
পূর্বধলা: ১,০৬৩ পরিবার, ৩১.৮৯ মে.টন চাল ও ৬৩ লাখ ৭৮ হাজার টাকা।
স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ
ত্রাণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সেজন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুকূলে এই বরাদ্দ প্রদান করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই করে স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অন্য কোনো খাতে এ বরাদ্দ ব্যবহার করা যাবে না। পাশাপাশি মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে।
এছাড়া শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে বরাদ্দসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট উপজেলার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্তদের স্বস্তি
আকস্মিক বন্যায় ফসল, ঘরবাড়ি ও জীবিকা হারানো কৃষক ও সাধারণ মানুষ সরকারের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের আশা, সঠিক তদারকির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে দ্রুত সহায়তা পৌঁছালে হাওড়াঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার