সামরুল হক, স্টাফ রিপোর্টার: ২৬ মে ২০২৬ ০৭:০৯ পি.এম
কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ হাজী রাসেল মাহমুদ। তাঁর ব্যক্তিগত উদ্যোগে সোমবার (২৫ মে ২০২৬) রাত ৯:৩০ মিনিটে বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও ৬ নং ওয়ার্ড এলাকায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি জনাব হাজী রাসেল মাহমুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সামর্থ্যবানদের উচিত নিজেদের অবস্থান থেকে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা। বিশেষ করে ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ পৌর শাখার আমীর মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শাখার সহকারী সেক্রেটারি এস. এম. নাজমুস সাকিব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবির সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
ত্রাণ গ্রহণকারী অনেকেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। পরে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক ও মাদকমুক্ত উপজেলা গড়ার দাবি, তিন বছরে আমূল পরিবর্তনের আশ্বাস এমপি বাচ্চুর
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬
আটপাড়ায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন, প্রকাশিত হলো সরকারি গেজেট
বিশ্বে মসজিদের সংখ্যায় তৃতীয় বাংলাদেশ, দেশে রয়েছে ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ।
আটপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ঋণের চেক ও গাছের চারা বিতরণ
অবশেষে ৫৫ বছর পর মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা গুলি,অস্ত্রোপচারে অপসারণে স্বস্তি পেলেন মন্নাস আলী
আটপাড়ায় দুয়ারী (চায়না) জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান,
ইউপি ও পৌরসভা নির্বাচন আগে, পরে উপজেলা নির্বাচন
নিকারের অনুমোদন: দেশে নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠন
রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
আদর্শনগর উপজেলা বাস্তবায়নের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল
লাগাতার তীব্র লোডশেডিংয়ের ক্ষোভে কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে ভাঙচুর।
বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে চরম উৎকণ্ঠা
সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
সবার জন্য কুরবানী ২০২৬' কার্যক্রম সম্পন্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে'গরীবদের মাঝে গোশত বিতরণ।
"পরিবারের সন্ধানে দুই কিশোরী, জামালপুরের সেল্টার হোমে নিরাপদ আশ্রয়ে সানজিদা ও আতিয়া"
স্বরমুশিয়াবাসীদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লিপি আক্তার রুনা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠিত।
আটপাড়ায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন ইবনে জাবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম।
নেত্রকোণার ১০ উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক সহায়তা: ৪১ হাজার পরিবার পাচ্ছে চাল ও নগদ অর্থ
ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ
বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসফ’-এর শাখা কমিটির অনুমোদন
আটপাড়ায় ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন
নেত্রকোণায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন