শুক্রবার ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

আশুলিয়ায় ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি আটক

সামরুল হক, স্টাফ রিপোর্টার: ২১ এপ্রিল ২০২৬ ০৯:১৮ পি.এম

আটককৃত শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার এক কুখ্যাত মাদক কারবারিকে আটক

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। আটককৃত ব্যক্তির নাম মো. শরীফুল হক (৪৫)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ কেজি ৫০ গ্রাম হেরোইন, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন হিসেবে শরীফুল হককে চিহ্নিত করা হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটককালে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত শরীফুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আফান আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার আশুলিয়া থানার টঙ্গাবাড়ী মারমা মোড় এলাকায় সুমন বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, শরীফুল হক একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।
র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মো. শাহীনুর কবির জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আইন-শৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে আশুলিয়াসহ আশপাশের এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আরও জোরদার করা হলে সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

আরও খবর

news image

পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৩ জন গ্রেপ্তার

news image

আশুলিয়ায় ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক

news image

গফরগাঁওয়ে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে মারধর

news image

মাদক সেবনের দায়ে বকশীগঞ্জে ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

news image

বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

news image

বকশীগঞ্জে বাড়িতে সংঘবদ্ধ হামলা, নগদ ২৭ লাখ টাকা লুটের অভিযোগ

news image

ডিবি উত্তরের অভিযানে ৮০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক

news image

মোহনগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

news image

পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার

news image

তেল চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

বারহাট্টার মাদক ব্যবসায়ী- শালা, দুলাভাই আটক।

news image

বকশীগঞ্জে ছাগল চুরির ঘটনায় উত্তেজনা: উদ্ধার হওয়া ছাগলের মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

news image

আটপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

news image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ‎২ লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।

news image

মদন উপজেলা থেকে কোটি কোটি টাকা নিয়ে উধাও পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা গ্রেপ্তার২

news image

বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য

news image

ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারীসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও হেরোইন

news image

ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

news image

শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ

news image

মদনে পাচারের চেষ্টা: সরকারি ৬৬৭ বস্তা চালসহ ট্রাক জব্দ, আটক ২

news image

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত চোরসহ গ্রেফতার ৬, আদালতে প্রেরণ

news image

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত ইমাম, আসল অভিযুক্ত বড়ভাই

news image

যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, গর্ভপাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

news image

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা: বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ

news image

ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

news image

আটপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

news image

রৌমারীতে বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

news image

বাসন থানায় বিশেষ অভিযানে শিশুনির্যাতন, মাদক ও অস্ত্র মামলার ৬ আসামী গ্রেফতার