পলাশ পাল জেলা প্রতিনিধি ১৫ মে ২০২৬ ১১:৪১ এ.এম
পাচারের উদ্দেশ্যে নেওয়া সরকারি চালভর্তি একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
নেত্রকোনার মদন উপজেলায় পাচারের উদ্দেশ্যে নেওয়া সরকারি চালভর্তি একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
গত ১৪ মে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে নেত্রকোনা-মদন সড়কের পাশে অবস্থিত সাম্য ফিলিং স্টেশনের সামনে দাঁড়ানো অবস্থায় ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—নেত্রকোনার ছোট গারা এলাকার মো. শামীম মিয়া (৩০) এবং ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার শাহিন মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা (প্রায় ২০ টন) সরকারি চাল একটি ট্রাকে লোড করে বের করা হয়। চালগুলো নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নেওয়ার কথা ছিল।
তবে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ট্রাক চালক শামীম মিয়া চালের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে ব্যর্থ হন। ফলে তাৎক্ষণিকভাবে চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম বলেন, তিনি বর্তমানে এলাকায় নেই এবং জব্দকৃত চাল সম্পর্কে কিছু জানেন না।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, জব্দকৃত চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দ হওয়া ট্রাকসহ চালক ও সহকারী থানায় রয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।