ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি ০৭ মে ২০২৬ ০৪:০৮ পি.এম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ময়মনসিংহের গফরগাঁও-এ যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। পাষণ্ড স্বামীর নির্যাতনে ওই গৃহবধূর পাঁচ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। বর্তমানে তিনি গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের মোঃ ফজলুল হকের মেয়ে মোছাঃ তাহমিনা আক্তার (২৪)-এর সঙ্গে গফরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি এলাকার শাহজাহানের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (২৫)-এর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আশরাফুল বিদেশ যাওয়ার কথা বলে তাহমিনার বাবার বাড়ি থেকে দেওয়া দুই ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে।
এরপর থেকে পুনরায় বাবার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য তাহমিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে জানান স্বজনরা। টাকা আনতে অস্বীকৃতি জানালেই তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হতো।
ভুক্তভোগী তাহমিনা আক্তার জানান, টাকা না দিলে তাকে তালাক দেওয়া এবং গর্ভের সন্তান নষ্ট করে ফেলার হুমকি দিয়ে আসছিলেন তার স্বামী। গত ৫ মে টাকার দাবিকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফুল ক্ষিপ্ত হয়ে অন্তঃসত্ত্বা তাহমিনার পেটে সজোরে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল কৌশলে শারীরিক পরীক্ষার কথা বলে তাহমিনাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানেই পাঁচ মাসের অনাগত সন্তানটির গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।
বর্তমানে তাহমিনা আক্তার শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।