সামরুল হক, স্টাফ রিপোর্টার: ২০ মে ২০২৬ ০৭:১৯ পি.এম
পুলিশ সূত্রে জানা যায়, চলমান অপরাধ দমন
ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চলমান অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ১৯ মে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক ব্যবসা, প্রতারণা, ছিনতাই এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্যদের আইনের আওতায় আনা।
প্রথম অভিযানে সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে সাভার থানার আগ বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ মারুফ হোসেন (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে রাত ৯টা ৩০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি সদস্যরা। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত চক্রের দুই সদস্য— মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)-কে গ্রেফতার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিয়াস আহমেদ নিরব দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মোট ৭টি মামলা রয়েছে বলে পুলিশের নথিতে উল্লেখ আছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, চক্রটি ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
অন্যদিকে একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানার পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিনা রানী পার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ডিবির কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক, প্রতারণা, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিবি উত্তরের অভিযানে ৮০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক
মোহনগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার
তেল চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
বারহাট্টার মাদক ব্যবসায়ী- শালা, দুলাভাই আটক।
বকশীগঞ্জে ছাগল চুরির ঘটনায় উত্তেজনা: উদ্ধার হওয়া ছাগলের মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
আটপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ২ লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।
মদন উপজেলা থেকে কোটি কোটি টাকা নিয়ে উধাও পল্লীবন্ধু উন্নয়ন সংস্থা গ্রেপ্তার২
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক, এলাকায় চাঞ্চল্য
ইয়াবাসহ ৫ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারীসহ ৪ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও হেরোইন
ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
মদনে পাচারের চেষ্টা: সরকারি ৬৬৭ বস্তা চালসহ ট্রাক জব্দ, আটক ২
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত চোরসহ গ্রেফতার ৬, আদালতে প্রেরণ
ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত ইমাম, আসল অভিযুক্ত বড়ভাই
যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন, গর্ভপাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে মামলা: বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ
ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১
রৌমারীতে বিশেষ অভিযানে ১৭ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক
বাসন থানায় বিশেষ অভিযানে শিশুনির্যাতন, মাদক ও অস্ত্র মামলার ৬ আসামী গ্রেফতার
সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও চোলাই মদসহ ৭ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহের নান্দাইলে পথ হারানো নারীকে দুই দফায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আশ্রয়দাতাকেও হুমকি
দেওয়ানগঞ্জে ইজিবাইকের ৪ ব্যাটারিসহ আটক ৩, চুরি চক্রের সন্ধানে পুলিশের জোর অভিযান
মদনে ইয়াবা ব্যবসায়ী রবিউলকে গ্রেপ্তার করে প্রশংসায় ভাসছেন নবাগত ওসি।
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৭৩১ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার
বাসন থানার বিশেষ অভিযান: অপহরণ মামলাসহ বিভিন্ন মামলায় ৩ আসামী গ্রেফতার