সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৩ মে ২০২৬ ১০:৫২ পি.এম
লিশ সূত্রে জানা যায়,
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৩ মে ২০২৬ তারিখে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে শিশুর প্রতি নিষ্ঠুরতা, মাদক, অস্ত্র এবং আদালতের পরোয়ানাভুক্ত মামলার মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুর প্রতি নিষ্ঠুরতা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে মোঃ শাহিনুর রহমান শাহিন (৪২) কে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার চান্দনা (বুড়ির মোড়, সিলেট হাউজ) এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার বেপারী পাড়া।
অপরদিকে, মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ হাসান (২৯), যার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী থানাধীন জয়েরটেক এলাকায় এবং আহসান উল্লাহ (৫০), গাজীপুর সদর থানার শহিদ নিয়মত সড়ক এলাকার বাসিন্দা।
এছাড়া অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মোঃ রাজু ওরফে পিনিক রাজু (২৭) কে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার বয়ড়া গ্রামে হলেও বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অন্যদিকে, আদালতের সিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ আকরাম হোসেন (৪০), গ্রামের বাড়ি আউটপাড়া এবং মোঃ ইদ্রিস আলী (৪২), গ্রামের বাড়ি যোগীতলা, উভয়েই বাসন থানাধীন এলাকার বাসিন্দা।
বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।
নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২।
স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২
ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৩ জন গ্রেপ্তার
আশুলিয়ায় ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক
গফরগাঁওয়ে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে মারধর
মাদক সেবনের দায়ে বকশীগঞ্জে ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
বকশীগঞ্জে বাড়িতে সংঘবদ্ধ হামলা, নগদ ২৭ লাখ টাকা লুটের অভিযোগ
ডিবি উত্তরের অভিযানে ৮০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক
মোহনগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার
তেল চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
বারহাট্টার মাদক ব্যবসায়ী- শালা, দুলাভাই আটক।
বকশীগঞ্জে ছাগল চুরির ঘটনায় উত্তেজনা: উদ্ধার হওয়া ছাগলের মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
আটপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ২ লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।