সামরুল হক, স্টাফ রিপোর্টার: ২০ মে ২০২৬ ০৭:৩৬ পি.এম
তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামালপুর এলাকার একটি স্থানে সন্দেহজনক গতিবিধির কারণে তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবা তারা বহন করছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
আটককৃতরা হলেন— ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূর আলম এবং একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তারনিজ। রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের এমন ঘটনায় জড়িত থাকার অভিযোগ সামনে আসায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, মাদক বর্তমানে সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন,
“মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা কিংবা বহনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সমাজকে মাদকমুক্ত রাখতে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। স্থানীয় সচেতন মহলও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।