সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আবহাওয়া

নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল মুদি দোকান।

মদন নেত্রকোনা প্রতিনিধি এ এম শফি ২৭ এপ্রিল ২০২৬ ০৭:৩৭ পি.এম

বাতুয়াইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করছে

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক মুদি দোকানদার ৩ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত দোকানদারের।

রবিবার (২৬ এপ্রিল ) রাত আনুমানিক ২ টার  দিকে উপজেলা গাজীপুর ইউনিয়নে বাতুয়াইল গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত দোকানদার গাজীপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বাত্তুয়াইল গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মোঃ দীপক মিয়া (৪০)জানান, প্রতিদিনের ন্যায় আমি রাতে দোকানের বেচাকেনা শেষ করে আমার বসত করে গিয়ে ঘুমাই। 


হঠাৎ রাত আনুমানিক ২ টার দিকে আমার দোকানের আগুন জ্বলতে প্রতিবেশীদের ডাক চিৎকার শুনে  
  দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেও রক্ষা করতে পারেনি। 
আমার দোকান সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে।

গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করছে 
ততক্ষণে আমার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে কিছুই উদ্ধার করতে পারিনি।

 

ক্ষতিগ্রস্ত দোকানদার মোঃ দীপক মিয়া বলেন, ‘ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানের ব্যবসা চালাই। এখন কীভাবে ঋণ পরিশোধ করব জানি না।
দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমার দোকানে  আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে  আমি নিঃস্ব হয়ে গেলাম। 


আমার দোকানে অনেক বেচাকেনা হয় দেখে অনেকেই শত্রুতাম করেছে আমার সাথে। 
 শত্রুতা করে আমার দোকানে আগুন লাগিয়েছে।
 এটা প্রশাসন তদন্ত করলেই পাওয়া যাবে।
আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই
 যারা পরিকল্পিতভাবে আমার দোকানে আগুন ধরিয়ে দোকানটাকে পুড়িয়ে দিয়েছে 
তাদেরকে  খুঁজে বের করে বিচার আওতায় আনার জন্য। 

এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, দুর্ভিদের দেওয়া আগুনে দোকান পুড়িয়েছে বিষয়টি আমার জানা নেই।
এখনও কোন অভিযোগ আসেনি তবে খোঁজ নিয়ে দেখছি।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।