পলাশ পাল জেলা প্রতিনিধি ০৪ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৪১ পি.এম
নিয়মিত মামলা দিলে পুরো বিষয়টি আমার এক্তিয়ারের বাইরে চলে যেত।
নেত্রকোনার মোহনগঞ্জে জমির ভুয়া নামজারি (খারিজ) কপি ও ডিসিআর রশিদ তৈরির মতো গুরুতর অপরাধে ওয়াদুদ মিয়া ওরফে বাবু (২৬) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জালিয়াতির সরাসরি প্রমাণ থাকার পরও মূল অপরাধ আড়াল করে 'সরকারি কাজে বাধা দেওয়ার' হালকা ধারায় সাজা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের ভূমিকা নিয়ে চরম বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাজাপ্রাপ্ত ওয়াদুদ মিয়া মোহনগঞ্জ পৌরশহরের সাতুর এলাকার মৃত শাহজাহানের ছেলে। তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি কম্পিউটার দোকানের মাধ্যমে অনলাইনে বিভিন্ন সেবা দিতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাগডরা এলাকার বাসিন্দা মাহবুব মিয়া তার ৫ শতাংশ জমি নামজারির জন্য ওয়াদুদকে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা দেন। চুক্তি অনুযায়ী ওয়াদুদ তাঁকে একটি প্রস্তুতকৃত নামজারি কপি ও ডিসিআর রশিদ বুঝিয়ে দেন। গত ৩১ আগস্ট (সোমবার) দুপুরে মাহবুব ওই কাগজপত্র নিয়ে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমিকর দিতে যান। সেখানে কাগজপত্র যাচাইয়ের পর কর্মকর্তা বুঝতে পারেন এগুলো সম্পূর্ণ ভুয়া ও জাল।
পরবর্তীতে ভূমি অফিসের কর্মকর্তারা কৌশলে মাহবুবের মাধ্যমে ওয়াদুদকে ডেকে আনেন। সোমবার সন্ধ্যায় পৌরশহরের বসুন্ধরা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে।
আটকের পর সোমবার রাতেই সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৮৬০ সালের দণ্ডবিধির ১৮৬ ধারায় ওয়াদুদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ে উল্লেখ করা হয়—‘ভুয়া ডিসিআর ও খারিজ কপি দাখিলের মাধ্যমে সরকারি কার্য সম্পাদনে বাধা’ দেওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, জাল দলিল প্রস্তুত করা এবং সরকারি ফি আত্মসাৎ করা একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ, যার জন্য নিয়মিত (রেগুলার) মামলায় দীর্ঘমেয়াদি শাস্তির বিধান রয়েছে। কিন্তু ভুয়া কাগজপত্র বানানোর অপরাধে মাত্র ১০ দিনের কারাদণ্ড দেওয়ায় অপরাধীকে একপ্রকার পার পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মান্নু রায়হান আক্ষেপ প্রকাশ করে বলেন, "আমি নিজে বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করলে জালিয়াতের আরও কঠোর সাজা নিশ্চিত করা যেত।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের নিজের সিদ্ধান্তকে মেলানোর চেষ্টা করে বলেন, "ভুয়া নথি তৈরি করে আমার দাপ্তরিক কাজে বাধা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টে সরাসরি জালিয়াতির বিচার করার আইনি সুযোগ নেই। তাই তাৎক্ষণিক শাস্তি নিশ্চিত করতেই সরকারি কাজে বাধার ধারা প্রয়োগ করেছি।
নিয়মিত মামলা দিলে পুরো বিষয়টি আমার এক্তিয়ারের বাইরে চলে যেত।
তবে এসিল্যান্ডের এই ব্যাখ্যার সাথে দ্বিমত পোষণ করেছেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান স্পষ্ট জানান, "জাল কাগজ তৈরির ঘটনার সঙ্গে ১৮৬ ধারায় 'সরকারি কাজে বাধা' দেওয়ার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতারণা ও জালিয়াতির ঘটনায় এই ধারা প্রয়োগ করার সুযোগ নেই।
জাল নথি তৈরির মতো মারাত্মক অপরাধে কঠোর বিচার না হয়ে হালকা ধারায় নামকাওয়াস্তে সাজা দেওয়ায় পুরো প্রক্রিয়ার পেছনে কোনো বিশেষ কারসাজি রয়েছে কি না, তা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।