পলাশ পাল জেলা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বার ২০২৬ ০৫:০৮ পি.এম
অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশপথে গড়ে ওঠা অবৈধ দোকান ঘর ভেঙে সেখানে একটি দৃষ্টি নান্দনিক ও প্রশস্ত গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এমপি ডা. আনোয়ারুল হক নিজে
সশরীরে উপস্থিত থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা নিশ্চিত করেন। এ সময় শহীদ মিনারের প্রবেশপথে অবৈধভাবে নির্মিত দুটি দোকান ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এমপি ডা. আনোয়ারুল হক বলেন, "নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারটি মূলত দত্ত উচ্চ বিদ্যালয়ের জায়গায় অবস্থিত। বিগত সরকারের আমলে পৌরসভার সাবেক মেয়র নিয়মবহির্ভূতভাবে প্রবেশপথের জায়গা দখল করে দুটি দোকান তুলে ভাড়া আদায় করছিলেন। এর ফলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে এখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ব্যাপক ভিড় ও চরম বিশৃঙ্খলা তৈরি হতো।
তিনি আরও উল্লেখ করেন, জনসাধারণের দীর্ঘদিনের দাবি এবং শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দ্রুতই সেখানে শ্রদ্ধা নিবেদনকারীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য একটি প্রশস্ত ও আকর্ষণীয় গেট নির্মাণ করা হবে। নতুন এই দৃষ্টিনন্দন গেট বাস্তবায়নে তিনি স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
উচ্ছেদ অভিযানকালে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট বিদ্যালয় ও রাজনৈতিক অঙ্গনের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, মদনপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির এবং জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী।
নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট
মহাপরিকল্পনা প্রণয়নে গফরগাঁও পৌরসভার পরামর্শ সভা
মেরুরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে যুবদল নেতা রফিকুল ইসলাম
গফরগাঁও উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৬ গঠিত: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার আলো পৌঁছে দিতে নতুন উদ্যোগ
মদনে মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি
নেত্রকোণা জেলার বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, অটোরিকশা মালিক ও চালকদের সহিত সচেতনামূলক সভা অনুষ্ঠিত।
প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত
আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটি গুদাম পরিদর্শনে, পেয়েছেন গড়মিল
মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ ভার্চুয়ালী ভাবে শুভ উদ্বোধন করেন বাবর।
জেলা প্রশাসক প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের চাপে পদ ছাড়তে চান ইউপি প্রশাসকের।
বারহাট্টায় পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে প্রেসক্লাবে সামনে মানববন্ধন
ডিএনএ টেস্টের অনুমোদন মিলল আমান উল্লাহ সাগরের।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক স্বাস্থ্য কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও পালটা অভিযোগ।
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ।
একনেকের সভায় ভাগ্য খুললো দুর্গাপুর ও কমলাকান্দা মানুষের জীবন।
ময়মনসিংহে জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত, শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত জান্নাত
দেশে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
দোহাজারী নাগরিক কমিটি'র অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন
শুভ নববর্ষে আটপাড়া উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
মেরুর চর গ্রামকে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করার ঘোষণা সাংবাদিক সামরুল হকের, শিক্ষিত যুবক ভাইদের এগিয়ে আসার আহ্বান
বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বারহাট্টায় ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পরিদর্শনে এমপি ডা. আনোয়ারুল হক
আটপাড়ার শুনই গ্রামে প্রবাসী সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মির্জা আব্বাস, সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি
নেত্রকোনার আটপাড়া শুনই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সড়ক নির্মাণের আশায় এলাকাবাসী।
বানিয়াজান ইউনিয়ন নির্বাচনে আলোচনার কেন্দ্রে মশিউর রহমান মানিক