সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থ ও বাণিজ্য

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ

চরম ভোগান্তিতে চায়ের দোকান ও সাধারণ পরিবার

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সংকট দেখা দিয়েছে। দোকানদাররা অভিযোগ করছেন, তারা নিজেরাই চড়াদামে গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন, অথচ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কোনো রসিদ দিচ্ছে না।
স্থানীয় গ্যাস বিক্রেতারা জানান, সরকারি মূল্যে গ্যাস সরবরাহ না পাওয়ায় এবং রসিদ ছাড়া বেশি দামে কিনতে হওয়ায় তারা লোকসানের মুখে পড়ছেন। ফলে বাধ্য হয়ে তারা বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করে দিয়েছেন।
এর প্রভাব পড়েছে পুরো উপজেলায়। চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁসহ বাসাবাড়ির রান্নায় চরম ভোগান্তি নেমে এসেছে। অনেক চায়ের দোকান গ্যাসের অভাবে ব্যবসা বন্ধ বা সীমিত আকারে চালাতে বাধ্য হচ্ছেন।
এক চায়ের দোকানদার বলেন,
“প্রতিদিনের আয়ের ওপর আমাদের সংসার চলে। গ্যাস না থাকায় দোকান চালানোই কঠিন হয়ে পড়েছে।”
সাধারণ গৃহস্থালির এক নারী বলেন,
“বেশি দামে হলেও আগে গ্যাস পাওয়া যেত, এখন সেটাও নেই। রান্না নিয়ে আমরা বিপাকে পড়েছি।”
সচেতন মহল বলছে, সরবরাহ পর্যায়ে অনিয়ম ও নজরদারির অভাবেই এই সংকট তৈরি হয়েছে। তারা অবিলম্বে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত, রসিদ ছাড়া বিক্রি বন্ধ, এবং সরকারি মূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

নেত্রকোনার বড়বাজারে ক্রোকারিজের দোকানে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news image

২০২৬-২৭ অর্থবছরের নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা।

news image

আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম

news image

গফরগাঁওয়ে পরচুলা ফ্যাক্টরিতে স্বপ্ন বুনছেন হাজারো নারী ‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ স্লোগানে প্রেস কনফারেন্স।

news image

সংগ্রামের ৩৫ বছর: নিজের হাতে তৈরি ঢাকী বিক্রি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন কামিনি দাস

news image

আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা

news image

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ