নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান ময়মনসিংহ ০৪ মে ২০২৬ ০৭:৪৫ পি.এম
স্বপ্ন আছে, কিন্তু সুযোগ নেই।
স্বপ্ন আছে, কিন্তু সুযোগ নেই—এ গল্প শুধু রাহেলার নয়, এ গল্প হাজারো নারীর।’—এই বাস্তবতা বদলে দিতে গফরগাঁও-এ স্বাবলম্বী নারীদের নিয়ে পরচুলা ফ্যাক্টরি গড়ে তুলেছে শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান পিবাড়ীয়া গ্রুপ। সেখানে বর্তমানে কাজ করছেন হাজারের বেশি নারী শ্রমিক।
রাহেলার গল্প যেন হাজারো নারীর প্রতিচ্ছবি। তার স্বামী একজন দিনমজুর। সংসার কোনোরকমে চললেও স্বপ্ন থমকে ছিল। সঞ্চয় নেই, ভবিষ্যতের নিশ্চয়তাও নেই। তবে পিবাড়ীয়া গ্রুপের পরচুলা ফ্যাক্টরিতে কাজ পাওয়ার পর বদলে গেছে তার জীবন। এখন নিজের আয়ে সংসারে অবদান রাখছেন তিনি। রাহেলা বলেন, “আগে শুধু স্বামীর ওপর নির্ভরশীল ছিলাম, এখন মাস শেষে বেতন পাই। মেয়ের জন্য টাকা জমাতে পারছি, স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।”
শুধু রাহেলা নন, ফ্যাক্টরির হাজারো নারী শ্রমিকের জীবনেই এসেছে ইতিবাচক পরিবর্তন। কেউ বিধবা, কেউ স্বামী পরিত্যক্তা, আবার কেউ দরিদ্র পরিবারের হাল ধরেছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা পরচুলা তৈরিতে দক্ষ হয়ে উঠেছেন। তাদের তৈরি পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও।
‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’—এই স্লোগানকে সামনে রেখে নারীর কর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতার সাফল্য তুলে ধরতে রোববার (০৪ মে) গফরগাঁও প্রেসক্লাবে ‘নারী কর্মসংস্থান বিষয়ক ওভিসি প্রকাশনা ও প্রেস কনফারেন্স’-এর আয়োজন করে পিবাড়ীয়া গ্রুপ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এসি ল্যান্ড।
পিবাড়ীয়া গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান রানা বলেন, “একজন নারী স্বাবলম্বী হলে একটি পরিবার দাঁড়ায়, সমাজ শক্তিশালী হয়। আমরা শুধু চাকরি দিইনি, তাদের হাতে দক্ষতা তুলে দিয়েছি। তারা এখন রপ্তানিযোগ্য পণ্য তৈরি করছে—এটাই আমাদের ‘মানুষের কল্যাণে’ স্লোগানের বাস্তব রূপ।”
অর্থনীতিতে নারীর অবদানের প্রসঙ্গে তিনি আরও বলেন, পরচুলা শিল্প বাংলাদেশের একটি উদীয়মান রপ্তানি খাত। চুল সংগ্রহ থেকে শুরু করে প্রসেসিং, ডিজাইন ও ফিনিশিং—প্রতিটি ধাপেই নারীদের অংশগ্রহণ বাড়ছে। পিবাড়ীয়া গ্রুপের এই উদ্যোগ স্থানীয় কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষজ্ঞদের মতে, তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে দারিদ্র্য বিমোচন ও সামগ্রিক সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। রাহেলাদের গল্পই তার বাস্তব প্রমাণ।
এসময় আরও উপস্থিত ছিলেন পিবাড়ীয়া গ্রুপের জিএম এম. এ. আবু তাহের, ম্যানেজার মেহেদী হাসান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার
আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম
গফরগাঁওয়ে পরচুলা ফ্যাক্টরিতে স্বপ্ন বুনছেন হাজারো নারী ‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ স্লোগানে প্রেস কনফারেন্স।
সংগ্রামের ৩৫ বছর: নিজের হাতে তৈরি ঢাকী বিক্রি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন কামিনি দাস
আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা
আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ