সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থ ও বাণিজ্য

আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা

আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার

নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী বাজারে এক রাতে পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতার প্রতিবাদে বাজার কমিটি অনির্দিষ্টকালের জন্য সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জানা যায়, ২১ জানুয়ারি ২০২৬ রাতের কোনো এক সময় তেলিগাতী বাজারের সাথী লাভরি নামের দোকান থেকে দোকান মালিক আনোয়ার হোসেনের প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়। একই রাতে অঞ্জনের দোকান থেকে কিছু মালামাল ও নগদ অর্থ চুরি করা হয়। এছাড়াও একই রাতে বাজারের আরেকটি দোকান চুরির শিকার হয়। ফলে এক রাতেই মোট তিনটি দোকানে চুরির ঘটনা ঘটে।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মিত পাহারার অভাবে চোরেরা সহজেই এসব চুরি সংঘটিত করেছে। দীর্ঘদিন ধরেই বাজারে নিরাপত্তার ঘাটতি থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।
চুরির ঘটনার পরদিন ২২ জানুয়ারি ২০২৬ তারিখে তেলিগাতী বাজার কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২৩ জানুয়ারি সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেলিগাতী বাজারের সব দোকান বন্ধ রাখা হবে।
বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং বাজারে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

নেত্রকোনার বড়বাজারে ক্রোকারিজের দোকানে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news image

২০২৬-২৭ অর্থবছরের নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা।

news image

আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম

news image

গফরগাঁওয়ে পরচুলা ফ্যাক্টরিতে স্বপ্ন বুনছেন হাজারো নারী ‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ স্লোগানে প্রেস কনফারেন্স।

news image

সংগ্রামের ৩৫ বছর: নিজের হাতে তৈরি ঢাকী বিক্রি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন কামিনি দাস

news image

আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা

news image

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ