সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থ ও বাণিজ্য

নেত্রকোনার বড়বাজারে ক্রোকারিজের দোকানে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোণা প্রতিনিধিঃ ০৮ আগষ্ট ২০২৬ ১০:৩০ পি.এম

প্রায় তিন ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে। গত ​শুক্রবার (৭ আগস্ট) রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের

নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় একটি ক্রোকারিজের দোকান থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান ও বাসাবাড়ি ভস্মীভূত হয়েছে। আগুনে ব্যবসায়িক মালামাল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আনুমানিক মূল্য এক কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মী এবং রেড ক্রিসেন্টের দুই স্বেচ্ছাসেবক আহত হয়েছেন।
গত ​শুক্রবার (৭ আগস্ট) রাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, বড়বাজারের একটি ক্রোকারিজের দোকান থেকে হঠাৎ করে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী ভূঁইয়া প্লাজা, মজুমদার ইলেকট্রনিক্স, হ্যালো ফুচকাসহ বেশ কয়েকটি দোকান ও বাসাবাড়িতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা নিরাপদে সরে যান।
​খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের ৪ থেকে ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তাদের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় যুবকরা। প্রায় তিন ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
​অগ্নিকাণ্ড চলাকালে উৎশৃঙ্খল জনতা ও অতিরিক্ত ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, "মানুষের ভিড় এবং পানির পাইপ সুরক্ষিত রাখা কিছুটা কঠিন হয়ে পড়েছিল। তবুও ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীদের আপ্রাণ চেষ্টায় আগুন ছড়াতে দেওয়া হয়নি। উদ্ধারকাজ চলাকালীন ফায়ার সার্ভিসের দুই কর্মী ও রেড ক্রিসেন্টের দুই কর্মী আহত হলে তাঁদের দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।"
​ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন
নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উদ্ধারকাজ তদারকি করে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখে।
​জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, "বড় ধরনের প্রাণহানি না ঘটায় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে। হাসপাতালসহ সব জরুরি সেবা প্রস্তুত ছিল। আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্ত করে বের করা হবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।"
​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ক্রোকারিজের দোকানের কোনো উৎসের দরুন আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও মোট ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

নেত্রকোনার বড়বাজারে ক্রোকারিজের দোকানে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news image

২০২৬-২৭ অর্থবছরের নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা।

news image

আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম

news image

গফরগাঁওয়ে পরচুলা ফ্যাক্টরিতে স্বপ্ন বুনছেন হাজারো নারী ‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ স্লোগানে প্রেস কনফারেন্স।

news image

সংগ্রামের ৩৫ বছর: নিজের হাতে তৈরি ঢাকী বিক্রি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন কামিনি দাস

news image

আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা

news image

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ