সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থ ও বাণিজ্য

২০২৬-২৭ অর্থবছরের নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা।

জেলা প্রতিনিধি) ২৫ জুন ২০২৬ ০৭:১৮ পি.এম

কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজিত এ বাজেট অনুষ্ঠানে

অবকাঠামো উন্নয়ন, উন্নত নাগরিক সেবা,সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে আজ ২৫শে জুন বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা হল রুমে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ১৫,৭২,৩৮,৩৯৭.০০ টাকার বাজেট ঘোষণা দেওয়া হয়। আয়োজিত এ বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পৌরবাসীর প্রত্যাশা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত, জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। উক্ত বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার পরিধি যেমন বৃদ্ধি পাবে তেমনি  অবকাঠামোগত উন্নয়ন এবং পৌর এলাকার সামগ্রিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ  ব্যক্ত করেন। 
বাজেট উপস্থাপনকালে বিভিন্ন উন্নয়ন খাতে সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন কার্যক্রম, পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বাজেট ঘোষণা শেষে ইউএনও আমেনা খাতুন বলেন, “মোহনগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিয়মিত কাজ করে চলছি । তিনি আশ্বস্ত করে বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের প্রতিটি খাত বাস্তবায়ন করা হবে। উল্লেখিত বাজেটে নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 
অনুষ্ঠানে আমন্ত্রিত উপস্থিত  বক্তারা পৌরসভার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে পৌরবাসীর প্রত্যাশা পূরণে জনসেবামুখী কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

নেত্রকোনার বড়বাজারে ক্রোকারিজের দোকানে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

news image

২০২৬-২৭ অর্থবছরের নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা।

news image

আটপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, প্রশ্ন এড়িয়ে যান এ জিএম

news image

গফরগাঁওয়ে পরচুলা ফ্যাক্টরিতে স্বপ্ন বুনছেন হাজারো নারী ‘স্বাবলম্বী নারী, শক্তিশালী সমাজ’ স্লোগানে প্রেস কনফারেন্স।

news image

সংগ্রামের ৩৫ বছর: নিজের হাতে তৈরি ঢাকী বিক্রি করে জীবনযুদ্ধ চালাচ্ছেন কামিনি দাস

news image

আটপাড়ার তেলিগাতী ইউনিয়ন ও তেলিগাতী বাজারে এক রাতে তিন দোকানে চুরি, অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের ঘোষণা

news image

আটপাড়ায় গ্যাস সিলিন্ডার সংকট, বাড়তি দামের অভিযোগে বিক্রি বন্ধ