শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

সীতাকুণ্ডে র‌্যাব অভিযানে সন্ত্রাসীদের নৃশংস হামলা: নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত

ডেস্ক রিপোর্ট | চট্টগ্রাম ২০ জানু ২০২৬ ০৯:১৬ এ.এম

সীতাকুণ্ডে র‌্যাব অভিযানে সন্ত্রাসীদের নৃশংস হামলা: নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত সীতাকুণ্ডে র‌্যাব অভিযানে সন্ত্রাসীদের নৃশংস হামলা: নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে র‌্যাবের অভিযানের সময় ভয়াবহ ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নৃশংস হামলায় র‌্যাব-৭-এর নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের আরও দুই সদস্য ও একজন সোর্স গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় একটি মামলার গুরুত্বপূর্ণ সশস্ত্র আসামি গ্রেপ্তারে র‌্যাব-৭-এর ১৬ সদস্যের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে নায়েব সুবেদার আব্দুল মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে তার পায়ে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে চারদিক থেকে ঘিরে ধরে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়।
হামলায় র‌্যাবের কনস্টেবল আরিফ, নায়েক ইমাম এবং একজন সোর্স গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“একটি গুরুত্বপূর্ণ আসামি গ্রেপ্তারে আমাদের অপারেশন টিম সলিমপুরে অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীদের পরিকল্পিত ও আকস্মিক হামলায় নায়েব সুবেদার আব্দুল মোতালেব শহীদ হন।”
র‍্যাব সূত্র জানায়, অভিযানের সময় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে চারজন সদস্য ভেতরে প্রবেশ করেন। প্রবেশের সঙ্গে সঙ্গেই ২০–২৫ জন দুর্বৃত্ত চারদিক থেকে ঘিরে ধরে অতর্কিতে হামলা চালায়। নৃশংসভাবে পিটিয়ে চারজনকেই গুরুতর আহত করা হয়।
হামলার পর র‌্যাবের বাকি সদস্যরা দ্রুত এলাকায় প্রবেশ করে আহতদের উদ্ধার করেন। বর্তমানে সলিমপুর-লিংক রোডসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
র‌্যাবের এক কর্মকর্তা জানান, হামলার সময় চারদিক থেকে ঘিরে ফেলা হলেও ভেতরে কোনো নিরীহ মানুষ আছে কি না তা নিশ্চিত না হওয়ায় র‌্যাব সদস্যরা গুলি চালাননি। তিনি বলেন,
“সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে আত্মরক্ষার ন্যূনতম চেষ্টা ছাড়া অস্ত্র ব্যবহার করেননি। হামলাটি ছিল পূর্বপরিকল্পিত।”
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন,
“র‌্যাব সদস্যদের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
উল্লেখ্য, গত বছর দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জঙ্গল সলিমপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা বেড়েছে। এর আগেও প্রশাসন, র‌্যাব ও পুলিশ সদস্যদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

news image

পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার

news image

ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

news image

মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

news image

সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা

news image

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড

news image

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

news image

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা

news image

হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা

news image

বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক

news image

মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।

news image

বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা

news image

আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা

news image

ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

আটপাড়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন, বদলিতে আবেগঘন বিদায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক

news image

খাবারের বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ: হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী।

news image

সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!

news image

মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার।

news image

আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক

news image

মদনে ওসির বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

news image

নেত্রকোণার ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা উদ্বেগ, আতঙ্কে প্রিজাইডিং কর্মকর্তারা

news image

শেরপুর সীমান্তে ১৩ লক্ষ ৬২ হাজার টাকার বেনারশী শাড়ি আ'ট'ক

news image

ধর্ষণের পর হত্যার অভিযোগ

news image

নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে ঘোড়া মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ

news image

কলমাকান্দায় পৈত্রিক জমি বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত

news image

সীতাকুণ্ডে র‌্যাব অভিযানে সন্ত্রাসীদের নৃশংস হামলা: নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত