লিমা আক্তার স্টাফ রিপোর্টার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৯ পি.এম
ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার বিভিন্ন ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছিল প্রশাসন। তবে বাস্তব চিত্র ভিন্ন—নেত্রকোনা সদর উপজেলার একাধিক ভোটকেন্দ্রে বুধবার সন্ধ্যার পর পরই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কেন্দ্রের ভেতরে পর্যাপ্ত আলো না থাকায় ভোটগ্রহণ ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপত্তা ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
এদিকে গেলো দুইদিনে সদর উপজেলার কয়েকটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা এবং কয়েকটি কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কেন্দ্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
নেত্রকোনা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন,
“ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার কথা। তারপরও কেন একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে—এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলা হবে।”
এর আগে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাস্তবে বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ উঠায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
এ বিষয়ে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন,
“পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে নানা প্রশ্ন উঠলেও প্রশাসনের দাবি, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এখন দেখার বিষয়—সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে নেত্রকোনায় নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।
হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ
পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
আটপাড়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন, বদলিতে আবেগঘন বিদায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক
খাবারের বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ: হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!
মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার।
আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক
মদনে ওসির বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার।
নেত্রকোণার ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা উদ্বেগ, আতঙ্কে প্রিজাইডিং কর্মকর্তারা