মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

আটপাড়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন, বদলিতে আবেগঘন বিদায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক

নিজস্ব প্রতিবেদক ০৫ মার্চ ২০২৬ ০৯:৪৭ পি.এম

অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক আটপাড়া থানার পুলিশ

নেত্রকোনার আটপাড়া থানায় সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মন জয় করেছেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) মোহাম্মদ আশরাফুল হক। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বদলিজনিত কারণে তাকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।

আটপাড়া থানায় কর্মরত থাকা অবস্থায় তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। তার আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানবিক আচরণের কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হন।

বিদায় মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক বলেন,
“আটপাড়ার মানুষের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আমি সবসময় চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে এবং আইন অনুযায়ী সঠিকভাবে কাজ করতে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি নতুন কর্মস্থলে যাচ্ছি। আশা করি আপনারা সবসময় আইন মেনে চলবেন এবং পুলিশকে সহযোগিতা করবেন।

এদিকে তার বদলির খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় সাধারণ মানুষ বলেন,
অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আশরাফুল হক একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি সবসময় সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করতেন। এমন একজন কর্মকর্তাকে বিদায় দিতে আমাদের সত্যিই কষ্ট হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে মানুষের সেবা করে যাবেন এবং দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়দুল আলম।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৮টার দিকে আটপাড়া থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা জানানো হয়।

এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়দুল আলম বলেন,
“অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। আমরা তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করি।

এসময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিদায়ী কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা জানান।

আরও খবর

news image

দুর্গাপুরে পলিথিনবিরোধী মোবাইল কোর্ট ও জরিমানা।

news image

সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের

news image

গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন।

news image

নেত্রকোনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আটক

news image

তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।

news image

রাওনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের এক বছরের কারাদণ্ড

news image

গফরগাঁও পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনের বিশেষ পরিদর্শন

news image

ত্রিশালে বালুমহালে ইউএনওর বিরুদ্ধে কর্মীকে মারধরের অভিযোগ

news image

নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

news image

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

news image

নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

news image

পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত

news image

ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।

news image

জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড

news image

পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার

news image

ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

news image

মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

news image

সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা

news image

দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড

news image

বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

news image

শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

news image

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা

news image

হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা

news image

বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক

news image

মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।

news image

বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা