সামরুল হক, স্টাফ রিপোর্টার: ০৩ জুন ২০২৬ ১১:৩৫ পি.এম
গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ ৩ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার আসামি, মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ব্যক্তিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বাসন থানা পুলিশ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র মামলার এজাহারভুক্ত চারজন আসামিসহ বিভিন্ন মামলার আরও চারজনকে আটক করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন— কুখ্যাত ছিনতাইকারী মোঃ আহাদ জয় (২০), মোঃ আব্দুল মান্নান (৩০), মোঃ আব্দুর রহিম (৩৫) এবং মোঃ সাকিব (২৬)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়েরকৃত মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এছাড়া জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জহিরুল ইসলাম ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(ক) ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
অভিযানে আরও সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ফরিদুল রহমান ফরহাদ এবং আকলিমাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ বিচারাধীন মামলায় পরোয়ানা জারি ছিল।
অপরদিকে সিআর সাজা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ আব্দুল হাকিমকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা কার্যকর করা হয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মহানগর এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
পরে গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ মোট ৮ জন গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
আটপাড়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন, বদলিতে আবেগঘন বিদায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক
খাবারের বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ: হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!
মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার।
আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক
মদনে ওসির বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার।
নেত্রকোণার ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা উদ্বেগ, আতঙ্কে প্রিজাইডিং কর্মকর্তারা
শেরপুর সীমান্তে ১৩ লক্ষ ৬২ হাজার টাকার বেনারশী শাড়ি আ'ট'ক
ধর্ষণের পর হত্যার অভিযোগ
নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে ঘোড়া মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ
কলমাকান্দায় পৈত্রিক জমি বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
সীতাকুণ্ডে র্যাব অভিযানে সন্ত্রাসীদের নৃশংস হামলা: নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত