বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ ০২:২৭ পি.এম
প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ।
নেত্রকোনা বারহাট্টা উপজেলা পরিষদ হল রুমে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন এবং সামাজিক সচেতনতায় ভূমিকা শীর্ষক’ জনসচেতনতামূলক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩০ মার্চ ২০২৬) “শান্তি-শৃঙ্খলা ও প্রণয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোনা, বারহাট্টা। মূলত, সমাজে যুবকদের ইতিবাচক ভূমিকা জোরদার করা, তাদেরকে সচেতন করে গড়ে তোলা এবং সামাজিক দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করাই ছিল এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব ফারজানা পারভীন,উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, নেত্রকোনা। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“যুবসমাজ হলো একটি জাতির চালিকাশক্তি ও সম্ভাবনার প্রতিচ্ছবি। বর্তমান প্রজন্মের তরুণরা যদি তাদের মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নয়নে কাজ করে, তবে একটি নিরাপদ, উন্নত এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি যুবসমাজকে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আহ্বান জানান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য স্ব-উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্থানীয় যুব সংগঠনগুলোর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোছা: জিনিয়া জামান, উপজেলা নির্বাহী অফিসার। তিনি বলেন,যুব উন্নয়ন অধিদপ্তর দীর্ঘদিন ধরেই দেশের তরুণদের দক্ষ করে তোলার জন্য নানা প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে যুবসমাজ নিজেদের দায়িত্ব, ভূমিকা ও সম্ভাবনার ব্যাপারে সচেতন হতে পারছে।
তিনি আরও বলেন, যুবদের মাঝে নেতৃত্ব গুণাবলি গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা জরুরি।
বিশেষ অতিথি: জনাব নাজমুল হাসান, অফিসার ইনচার্জ, তিনি বলেন, “আমরা বিশ্বাস করি ছোট ছোট কাজের মধ্য দিয়েই বড় পরিবর্তন সম্ভব। সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ, পরিবেশবান্ধব জীবনযাপন ও জনগণের সচেতনতা বাড়ানো এই তিনটি বিষয়কে আমরা আমাদের কাজের মূলভিত্তি হিসেবে নিয়েছি।”
তাঁরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে কাজ করার এবং অন্যান্য যুবকদের যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা সমাজে বিদ্যমান সমস্যা যেমন—মাদকাসক্তি, বাল্যবিবাহ, সহিংসতা, জঙ্গিবাদ ইত্যাদি প্রতিরোধে যুবদের করণীয় নিয়ে আলোচনা করেন। সেইসাথে নেতৃত্ব বিকাশ, পরিবেশ রক্ষা এবং সামাজিক সম্প্রীতির গুরুত্বও তুলে ধরা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল একটি উৎসবমুখর পরিবেশ। আগত অতিথি ও অংশগ্রহণকারী যুবরা এমন একটি সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের দাবি জানান।
এই অনুষ্ঠান প্রমাণ করে যে, সচেতন, সৃজনশীল ও সমাজমুখী যুবসমাজ একটি জাতিকে শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী, সঞ্জিত কুমার ঘোষ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বক্তব্যে তারা বলেন, যুব সমাজ একটি দেশের শক্তি, সম্ভাবনা ও অগ্রযাত্রার মূল চালিকাশক্তি। তাই সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ থেকে দূরে থাকা এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা- এ সকল বিষয়ে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দক্ষতা, নৈতিকতা এবং ইতিবাচক মনোভাবকে ধারণ করতে হবে। দেশের প্রত্যেকটি যুবক যদি নিজেকে সঠিক পথে পরিচালিত করে, তবে একটি সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমি বিশ্বাস করি-আজকের এই অনুষ্ঠান তরুণদের মাঝে সচেতনতা বাড়াবে এবং সমাজ উন্নয়নে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।
অতিথিরদের বক্তব্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বেকার যুবক-যুবতীরা কর্মে নিয়োজিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি উন্নয়নের ধারা আরও গতিশীল হবে
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা
ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
আটপাড়া থানায় সুনামের সাথে দায়িত্ব পালন, বদলিতে আবেগঘন বিদায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহাম্মদ আশরাফুল হক
খাবারের বিষ মিশিয়ে স্ত্রী হত্যার অভিযোগ: হাসপাতালে লাশ রেখে পালাল স্বামী।
সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণীকে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যা!
মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১ বছর পর পুলিশের হাতে গ্রেপ্তার।
আটপাড়ার সুখারী ইউনিয়নে অগ্নিসংযোগের অভিযোগের পর আবারো হামলা: নারীসহ আহত একাধিক
মদনে ওসির বাসায় ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার।
নেত্রকোণার ভোটকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তা উদ্বেগ, আতঙ্কে প্রিজাইডিং কর্মকর্তারা
শেরপুর সীমান্তে ১৩ লক্ষ ৬২ হাজার টাকার বেনারশী শাড়ি আ'ট'ক
ধর্ষণের পর হত্যার অভিযোগ
নেত্রকোনা–৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনে ঘোড়া মার্কার নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ
কলমাকান্দায় পৈত্রিক জমি বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
সীতাকুণ্ডে র্যাব অভিযানে সন্ত্রাসীদের নৃশংস হামলা: নায়েব সুবেদার আব্দুল মোতালেব নিহত