সামরুল হক, স্টাফ রিপোর্টার: ১৯ এপ্রিল ২০২৬ ০৮:১১ পি.এম
পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলার এজাহারভুক্ত আসামী
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৯ এপ্রিল ২০২৬ তারিখে একটি বিশেষ অভিযান পরিচালনা করে চুরি ও ছিনতাই সংক্রান্ত মামলায় মোট ৬ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— ওয়াছ করুনী (২৪), পিতা আকতার হোসেন, মাতা করিমন নেছা। তার বর্তমান ঠিকানা খিলক্ষেত থানার পাতিরা দক্ষিণপাড়া এলাকায় আল আমিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত এবং স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মাছিমপুর গ্রামে। অপরজন মোঃ হাসান (৪৫), পিতা মৃত মিন্টু সরকার, মাতা হেলেনা। তিনি বর্তমানে গাজীপুরের বাসন থানার নাওজুরি এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকেন এবং তার স্থায়ী ঠিকানা গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার ডেগার বাজার এলাকায়।
এছাড়াও দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ সবুজ মিয়া (২৩), পিতা রুবেল মিয়া, মাতা নূরজাহান বেগম। তার স্থায়ী বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার তারাইকান্দি এলাকায় হলেও বর্তমানে বাসন থানার কলম্বিয়া এলাকায় অবস্থান করছিলেন। মোঃ ওসমান গনি (২১), পিতা মজিবর মিয়া, মাতা মৃত নার্গিস খাতুন। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বারাকান্দা গ্রামে এবং বর্তমানে বাসন থানার চান্দনা এলাকায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
অপর দুইজন হলেন আলিফ (১৭), পিতা আশেক আলী, মাতা সুরাইয়া। তার স্থায়ী ঠিকানা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সেকেন্দোলা গ্রামে এবং বর্তমানে বাসন থানার ওয়্যারলেস এলাকায় অবস্থান করছিলেন। ইয়াছিন (১৪), পিতা রইছ উদ্দিন, মাতা হাসিনা বেগম। তার স্থায়ী বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দপুর গ্রামে এবং বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানার হারিকেন রোড এলাকায় বসবাস করছিলেন।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ অভিযানের ফলে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।
নেত্রকোণায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২।
স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান।
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২
ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৩ জন গ্রেপ্তার
আশুলিয়ায় ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারি আটক
গফরগাঁওয়ে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে মারধর
মাদক সেবনের দায়ে বকশীগঞ্জে ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড
বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
বকশীগঞ্জে বাড়িতে সংঘবদ্ধ হামলা, নগদ ২৭ লাখ টাকা লুটের অভিযোগ
ডিবি উত্তরের অভিযানে ৮০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক
মোহনগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার ৩ আসামি গ্রেপ্তার
তেল চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
বারহাট্টার মাদক ব্যবসায়ী- শালা, দুলাভাই আটক।
বকশীগঞ্জে ছাগল চুরির ঘটনায় উত্তেজনা: উদ্ধার হওয়া ছাগলের মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ
আটপাড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধর ২ লক্ষ টাকা লুট থানায় অভিযোগ।