সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

পলাশ পাল, জেলা প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ০৩:২৩ পি.এম

চার মাদক কারবারিকে গ্রেফতার নেত্রকোনায় প্রাইভেটকারে করে মাদক পাচারকালে

নেত্রকোনায় প্রাইভেটকারে করে মাদক পাচারকালে ১১৯০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির নগদ ২২ হাজার পাঁচশো টাকা জব্দ করা হয়।
কত ১৪ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটের সময় নেত্রকোনা সদর থানাধীন বাংলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে  নেত্রকোনা-বারহাট্টা সড়কে এ অভিযান চালানো হয়। উক্ত অভিযানে, 
গ্রেফতারকৃতরা হচ্ছেন - নেত্রকোনা সদর উপজেলার ঠাকরাকোনা ইউনিয়নের নওয়ানগর (এসডিও বাড়ি) এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া (মসজিদ কোয়ার্টার) এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।
ডিএনসি সূত্র জানায়, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে  ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বহনকৃত  প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডিএনসি সর্বদা  দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মাদক অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী তাদের এ ধরণের গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে তারা তাদের কঠোর  মতামত ব্যক্ত করেন ।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার

news image

আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২

news image

শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।

news image

ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।

news image

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

news image

নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

news image

শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

news image

সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।

news image

নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ

news image

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

news image

নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ

news image

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১

news image

আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

news image

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬

news image

সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার

news image

কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬

news image

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।

news image

খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

news image

‎বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

news image

চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।

news image

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

news image

গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল

news image

জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

news image

নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

news image

মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী

news image

নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ

news image

আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

news image

লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।