সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী

পলাশ পাল, জেলা প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:১৯ পি.এম

আইনি কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় চলমান রয়েছে। (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে।

নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া (২২) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।আজ ৪ জুলাই শনিবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী মোহনগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।  তার সাথে গ্রেপ্তারকৃত আবির তালুকদার পূর্ব পরিচিত এবং প্রেমের সম্পর্ক ছিল সেই সুবাদে গত ৩ জুলাই শুক্রবার দুপুরে ওই ছাত্রী তার এক চাচাতো বোনকে সাথে নিয়ে মোহনগঞ্জ বাজারে  কেনাকাটার উদ্দেশ্যে  
বের হয়। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেখা করার কথা বলে কথিত প্রেমিক আবির অটোরিকশাচালক জয় মিয়া নিজের গাড়িতে করে তাদের দুজনকে  মোহনগঞ্জ পৌর শহরের বার্ত্তারগাতী এলাকায় নিজের একটি ভাড়া বাসায় নিয়ে যায়।
বাসায় পৌঁছানোর পর ভিকটিমের  চাচাতো বোনকে পাশের একটি কক্ষে বসিয়ে রেখে কথিত প্রেমিক আবির ও ওই ছাত্রী কথা বলছিল। আলাপের একপর্যায়ে আবির কক্ষ থেকে বিশেষ প্রয়োজনের কথা বলে সুকৌশলে বাইরে  বেরিয়ে যায়। ভিকটিমের  অভিযোগ অনুযায়ী, এ সুযোগে অটোরিকশাচালক জয় মিয়া ওই কক্ষে প্রবেশ করে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ পরবর্তী 
অভিযুক্ত দুজন খুব দ্রুতই বাসা থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী সেখান থেকে বেরিয়ে সরাসরি স্থানীয় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের দ্বারস্থ হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ থানা পুলিশকে অবহিত  করার সাথে সাথেই পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে ভুক্তভোগীর সুচিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে গতকাল শুক্রবার বিকেলেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নওহাল এলাকার শিশুপার্ক সংলগ্ন এলাকা থেকে  ধর্ষণে সহায়তাকারী কথিত প্রেমিক আবির তালুকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেফতার পরবর্তী আবিরের দেওয়া তথ্য মতে 
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবির তালুকদার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মশিউর তালুকদারের ছেলে। সে তার পরিবারের সাথে মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় বসবাস করে আসছিল।
অন্যদিকে, মূল অভিযুক্ত অর্থাৎ  ধর্ষক জয় মিয়া একই উপজেলার খসিদপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। সে মোহনগঞ্জ পৌর শহরের বার্ত্তারগাতী এলাকায় একটি ভাড়া বাসায় থেকে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। এবং পেশায় ছিল 
অটোরিকশা চালক। 
সম্প্রতি তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় সে গ্রামের বাড়িতে চলে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়েই ফাঁকা বাসাতেই এ ঘটনা ঘটায় জয় ।
এ ন্যক্কারজনক ঘটনার পর শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় জয় মিয়াকে প্রধান আসামি করে ধর্ষণের অভিযোগ এবং আবির তালুকদারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সার্বিক বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রেমিক আবিরকে গ্রেপ্তার করে আজ ৪ জুলাই শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, অন্যদিকে মূল অভিযুক্ত ও পলাতক আসামি জয় মিয়াকে গ্রেপ্তারে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া মামলার তদন্তসহ অন্যান্য আইনি কার্যক্রম যথাযথ প্রক্রিয়ায় চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

‘উন্নয়ন নির্দিষ্ট এলাকার নয়, প্রতিটি নাগরিকের অধিকার’—শ্রীপুরে উঠান বৈঠকে নাসিম মন্ডল শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উঠান বৈঠক করেছেন শ্রীপুর সভার মেয়র প্রার্থী মোঃ নাসিম মন্ডল। ​আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর ) শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্বপাড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে খোলামেলা আলোচনায় তাদের সমস্যা কথা তুলে ধরে তারা বলেন, শ্রীপুর পৌরসভার একেবারে কাছাকাছি অবস্থান করেও দীর্ঘদিন ধরে উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে রয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সুবিধাসহ মৌলিক উন্নয়নমূলক কাজের ছোঁয়া এ এলাকায় অত্যন্ত সীমিত বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা অনুষ্ঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নাসিম মন্ডল। উঠান বৈঠকে এলাকার সার্বিক বাস্তবতা ও মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে নাসিম মন্ডল বলেন, “পৌরসভার নিকটবর্তী এলাকা হওয়া সত্ত্বেও কেন ৩ নং ওয়ার্ড পিছিয়ে থাকবে, তা আজ বড় প্রশ্ন। জনগণের অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নের আওতায় আনতে হবে।” ​তিনি আরও বলেন, “উন্নয়ন কোনো বিশেষ বা নির্দিষ্ট এলাকার একক অধিকার নয়; এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। অবহেলিত এই ওয়ার্ডের ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থাসহ সর্বস্তরের নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” ​বৈঠকে স্থানীয় ব্যক্তিবর্গ, গণ্যমান্য অভিভাবক ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের মৌলিক সমস্যা দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

আরও খবর

news image

দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার

news image

আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২

news image

শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।

news image

ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।

news image

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

news image

নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

news image

শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

news image

সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।

news image

নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ

news image

পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

news image

নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ

news image

নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১

news image

আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা

news image

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬

news image

সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার

news image

কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬

news image

ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।

news image

খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার

news image

‎বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

news image

চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।

news image

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

news image

গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল

news image

জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

news image

নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক

news image

মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী

news image

নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ

news image

আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

news image

লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।