নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান ময়মনসিংহ ২৪ জুলাই ২০২৬ ১১:৫০ পি.এম
ময়মনসিংহ জেলার
ময়মনসিংহের গফরগাঁওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেলের বেপরোয়া চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষকে চরম হয়রানির প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। অভিযোগ উঠেছে, বিট সহকারী অফিসার হিসেবে দায়িত্ব পালনের সুযোগে তিনি ওই এলাকায় এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন।
অনুসন্ধানে জানা যায়, গত কয়েক বছরে এএসআই সোহেলের জুলুম ও চাপের শিকার হয়েছেন অসংখ্য নির্দোষ মানুষ। চরআলগী বিটে দায়িত্ব পালনকালে এক সাধারণ কৃষককে অহেতুক হয়রানি করার ঘটনাটি সে সময় বেশ আলোচিত হয়। পরবর্তী সময়ে অতিরিক্ত সার্কেল অফিসার বিষয়টি অবগত হয়ে তাকে অন্য বিটে সরালেও থানা প্রশাসন ও ওসির রদবদলের সুযোগ নিয়ে পুনরায় তিনি রাওনা ইউনিয়ন বিটে বহাল হন। স্থানীয়দের কাছে 'দাঁতলা সোহেল' নামে পরিচিত এই কর্মকর্তার ঘুষের চাহিদা না মেটানো পর্যন্ত কাউকে অহেতুক ভয়ভীতি প্রদর্শন মামলা বা হয়রানি থেকে রক্ষা মিলছে না।
অভিযোগের মাত্রা এতটাই ভয়াবহ যে, অপরাধ দমনে সহায়তাকারী সোর্সদের জীবনও তিনি ঝুঁকির মুখে ফেলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় সাংবাদিক জানান, "আমি সাবেক ওসি শিবিরুলের কাছে গোপনে মাদকের একটি নির্ভরযোগ্য তথ্য দিয়েছিলাম। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন এএসআই সোহেলকে। কিন্তু সোহেল মূল অপরাধীদের সাথে আঁতাত করে আমার নাম ফাঁস করে দেয়। এতে তীব্র নিরাপত্তা ও সামাজিক হুমকির মুখে পড়ে এক পর্যায়ে ওই এলাকার এক ব্যক্তিকে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী নেতা এবং এলাকাভিত্তিক মাদক কারবারিদের সাথে অনৈতিক সখ্য গড়ে তুলেছেন এই কর্মকর্তা। বিকাশেও ঘুষ নেন এই সহকারী উপ-পরিদর্শক। ফলে বিট কেন্দ্রিক তার মাসিক অবৈধ আয় দাঁড়িয়েছে লাখ টাকার ওপরে। ওসি এবং সার্কেল এসপির কাছে মৌখিক অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। আতঙ্কে কাটানো সাধারণ মানুষ এখন অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে গফরগাঁও থানার বর্তমান ওসি জানান, "অভিযোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে গফরগাঁওবাসীর স্পষ্ট দাবি,নিয়মিত তদন্তের আশ্বাসে আর আস্থা রাখা সম্ভব নয়; অনতিবিলম্বে এএসআই সোহেলকে প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।