পলাশ পাল জেলা প্রতিনিধি ১১ জুলাই ২০২৬ ১০:৪৮ পি.এম
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান ও শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা এবং বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নতমানের উফশী রোপা আমন ধানের ৫ কেজি বীজ, বিভিন্ন শাকসবজির বীজ এবং ২০ কেজি বিভিন্ন ধরনের সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন মিলকি, জেলা নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন, বিগত সরকারের সময়ে কৃষি প্রণোদনার বীজ বিতরণে নানা অনিয়মের অভিযোগ ছিল। এবার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির যাচাই-বাছাই করা প্রকৃত কৃষকদের তালিকার ভিত্তিতে প্রণোদনা বিতরণ করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কৃষিবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে পূর্বে কৃষি প্রণোদনার সুবিধাপ্রাপ্ত তালিকাভুক্ত কৃষকরা এ কর্মসূচির আওতার বাইরে ছিলেন।
গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনছারুল ইসলামকে ঘিরে নির্বাচনী হাওয়া
ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ ব্লক
১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান টিটু এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আটপাড়ায় সড়কের ভাঙা অংশ তাৎক্ষণিক মেরামত
গভীর রাতে শিশু সন্তানকে সাথে নিয়েই সড়ক নির্মাণকাজ তদারকিতে নেত্রকোনার এডিবি লিজা, প্রশংসা সর্বমহলে
২ নং চানগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আসাদুজ্জামান মাসুদ এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী।
শ্রীপুরে বিএনপি নেতা কালাম মিয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সুখারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী টুটুলের সমর্থনে মতবিনিময় সভা
বাউনী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি সবুজ, সম্পাদক সুমন
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন
রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’-এর স্টুডেন্ট অ্যাসেসমেন্ট এক্সামিনেশন ২০২৬ অনুষ্ঠিত
ভালুকায় দম্পতির ইসলাম ধর্ম গ্রহণ, নতুন নাম নিলেন দুই সন্তানসহ
খায়রুল কবীর তালুকদার নেতৃত্বে আটপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোনায় গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামীসহ আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।
বারহাট্টায় সাংবাদিকদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনা পৌরসভার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্বরমুশিয়ায় মাদকবিরোধী সভা, প্রতিরোধে এলাকাবাসী ঐক্যবদ্ধ উদ্যোগ।
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন
বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
গফরগাঁও স্টেশনের সামনে অটোরিকশার তীব্র যানজট: চরম দুর্ভোগে যাত্রীরা, স্ট্যান্ড সরানোর দাবি
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আটপাড়ায় উদ্বোধনী ও আলোচনা সভা
আটপাড়ায় পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আটপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল
শুনই ইউনিয়নে মানুষের পাশে সমাজসেবক রকিব হোসেন সান্জু, চেয়েছেন দোয়া ও সমর্থন
দক্ষিণ গফরগাঁওয়ে শিক্ষার্থীদের কথিত অশ্লীল স্লোগান, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা।
শুনই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী সিদ্দিক মিয়াকে ঘিরে আশাবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
অশ্রুসিক্ত বিদায় গফরগাঁও ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুনকে, আবেগঘন পরিবেশে দোয়া ও সংবর্ধনা।
দক্ষিণ গফরগাঁও উপজেলার সম্ভাব্য সদর দপ্তর পরিদর্শনে বিভাগীয় কমিশনার