নিজস্ব প্রতিবেদক ১৮ জানু ২০২৬ ০২:০৫ এ.এম
ময়মনসিংহে প্রাইভেটকারে ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার, র্যাবের হাতে আটক ১
ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় বিশেষ অভিযানে একটি প্রাইভেটকারে লুকিয়ে রাখা আমদানি নিষিদ্ধ ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১৪। এ সময় মো. মুসা (৪৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী পোল্ট্রি মোড় সংলগ্ন একটি কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, সিপিসি-২, র্যাব-১৪ এর একটি আভিযানিক দল নিয়মিত টহলের অংশ হিসেবে এলাকায় অবস্থান করছিল। এ সময় একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা সেটিতে তল্লাশি চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শরীয়তপুর জেলার বাসিন্দা মো. মুসাকে আটক করা হয়। তবে তার সহযোগী মো. নাইম (৫০) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে প্রাইভেটকারটি তল্লাশি করে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক হিসাব অনুযায়ী উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে বিদেশি মদ সংগ্রহ করে ময়মনসিংহসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।