নূর মুহাম্মদ আজাদী বিভাগীয় প্রধান, ময়মনসিংহ ২০ আগষ্ট ২০২৬ ১০:৫১ এ.এম
এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন ৭১ হাজার ৬৬ জন।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এ বছর বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন ৭১ হাজার ৬৬ জন।
গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ ছিল। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতের যেকোনো বছরের তুলনায় এবার আবেদন সংখ্যা সর্বোচ্চ।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের আবেদনে সবচেয়ে বেশি সাড়া পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত এবং তৃতীয় অবস্থানে রয়েছে রসায়ন।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ বলেন, ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ ছিল। এ সময়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন এসেছে। দ্বিতীয় অবস্থানে গণিত এবং তৃতীয় অবস্থানে রয়েছে রসায়ন।
তিনি বলেন, এবার শুধু অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরাই নন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। ময়মনসিংহ বোর্ডেও এবার আবেদনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬০ হাজার ২৭৪ জন। পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন।
এ বছর এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এছাড়া ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্নিরীক্ষণের আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। পুনর্নিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে তা যথাযথ প্রক্রিয়ায় প্রকাশ করা হবে।
বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশেই এবার এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনে ব্যাপক সাড়া পড়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১৩ পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়া শিক্ষার্থীদের ফল নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশারই প্রতিফলন।
দক্ষিণখান থানার চুরির মামলায় পলাতক মনির গ্রেপ্তার
আটপাড়ায় পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, কিশোরী সহ আটক ২
শ্রীপুরে পুলিশের পৃথক অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ।
ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত পুলিশের হাতে আটক।
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক
নেত্রকোণার সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শ্রীপুরে ১০০ পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
সরকারি ১০০ বস্তা চাল জব্দ আটক ২ জন।
নেত্রকোনায় জালিয়াতি করে লঘুদণ্ড: এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার কারসাজির অভিযোগ
পূর্বধলায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির পর শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক
নেত্রকোনায় পৌরসভার নাম-রশিদে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ
নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ১
আটপাড়ায় ঋণ দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ তিনজনের বিরুদ্ধে প্রতারণার মামলা
ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১৩, ফল চ্যালেঞ্জ ৭১ হাজার ৬৬
সাভার-আশুলিয়ায় রাস্তায় পানির মোটর ও টিনের বেড়া, ভোগান্তিতে ১০ পরিবার
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫৬
ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা।
খুলনায় স্বর্ণের বিস্কুট দেখিয়ে প্রতারণা, দুই সদস্য গ্রেপ্তার
বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ।
চুরির অপবাদে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের।
নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা
গফরগাঁওয়ে বিকাশেও ঘুষ নেন এএসআই সোহেল
জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর
নেত্রকোনায় ১১৯০ পিস ইয়াবাসহ ৪ জন আটক
মোহনগঞ্জে আবারোও ধর্ষণের শিকার এক স্কুল ছাত্রী
নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ
আটপাড়ায় পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
লিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
অশ্লীল ছবি-ভিডিও অনলাইনে প্রচার এবং ব্ল্যাকমেলিং এর দায়ে তরুণীদের দায়ের কৃত মামলায় সাবেক সেনাসদস্য গ্রেপ্তার।