সামরুল হক, স্টাফ রিপোর্টার: ১৫ জুন ২০২৬ ০৪:৪২ পি.এম
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে গত ১০ জুন ২০২৬ (২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আসমা-উল-হুসনা (পরিচিতি নম্বর-১৮৯৬৭) বর্তমানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক প্রয়োজন এবং জনস্বার্থে তাকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের উদ্দেশ্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, জামালপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আসমা-উল-হুসনা বকশীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে ভূমি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছেন। ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি, খাসজমি ব্যবস্থাপনা, অবৈধ দখল উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সরকারি ভূমি সংরক্ষণসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি। এছাড়া ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
তার এই বদলির মাধ্যমে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের ভূমি শাখায় নতুন কর্মকর্তার যোগদানের পথ সুগম হলো। অন্যদিকে আসমা-উল-হুসনা ময়মনসিংহ বিভাগে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের
গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন।
নেত্রকোনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আটক
তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।
রাওনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের এক বছরের কারাদণ্ড
গফরগাঁও পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনের বিশেষ পরিদর্শন
ত্রিশালে বালুমহালে ইউএনওর বিরুদ্ধে কর্মীকে মারধরের অভিযোগ
নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ
পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা