নেত্রকোণা প্রতিনিধিঃ ০৮ আগষ্ট ২০২৬ ১০:৩৪ পি.এম
শনিবার (৮ আগস্ট) উপজেলার তেলিগাতী
নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমি প্রাঙ্গণে তেলিগাতী ও দুওজ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জোবাইদুল আলম ও পুলিশ সদস্যরা। এছাড়া আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া, ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সান্জু, দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে যা বলেন অতিথিরা
প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং একটি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো অপরাধের তথ্য প্রশাসন ও পুলিশকে জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার আহ্বান জানান তিনি।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনুর রহমান বলেন, বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন হতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে সামাজিক অস্থিরতা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জোবাইদুল আলম বলেন, মাদক, ইভটিজিং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজনে: তেলিগাতী ইউনিয়ন পরিষদ ও দুওজ ইউনিয়ন পরিষদ, আটপাড়া, নেত্রকোনা।
সীমান্তবর্তী দুর্গাপুরে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: টানা ৩ বার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের
গফরগাঁও পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পাইলটিং কার্যক্রমের উদ্বোধন।
নেত্রকোনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মী আটক
তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।
রাওনায় মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণ, যুবকের এক বছরের কারাদণ্ড
গফরগাঁও পৌর শহরের যানজট নিরসনে প্রশাসনের বিশেষ পরিদর্শন
ত্রিশালে বালুমহালে ইউএনওর বিরুদ্ধে কর্মীকে মারধরের অভিযোগ
নেত্রকোনার আটপাড়ায় বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা
নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দপ্তর পরিদর্শন, মতবিনিময় সভা ও সহায়তা সামগ্রী বিতরণ
পুলিশ লাইনস্ ,নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত
ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান।
জনপ্রশাসনের প্রজ্ঞাপন: বদলি হলেন বকশীগঞ্জের এসিল্যান্ড
পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ছিনতাইকারীসহ ৮ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
৭ পেশাদার জুয়াড়ি গ্রেফতার, তাস ও নগদ টাকা উদ্ধার
ওসি আরমান আলী ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত
মগড়া নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বাঁধ অপসারণ, জাল জব্দ ও ধ্বংস
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
সরকারি আদেশ তোয়াক্কা না করে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ কর্মকর্তা
দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ দিনের কারাদণ্ড
বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন- কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান: লাইসেন্সবিহীন মাছের খাদ্য বিক্রয়ে জরিমানা
হাজিরা দিতে গিয়ে জামিন না পেয়ে কারাগারে ৫ আ.লীগ ও যুবলীগ নেতা
বারহাট্টায় যুব সমাজকে শৃঙ্খলা ও উন্নয়নে জনসচেতনতামূক
মগড়া নদীতে বালুবাহী নৌকা আটক: ৫ জন গ্রেপ্তার।
বারহাট্টায় মোবাইল কোর্ট: অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মে জরিমানা
আটপাড়ায় তেল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মোটরসাইকেলে তেল বিক্রয়ে কঠোর নির্দেশনা